blogger widgets
আমাদের ব্লগে পৃথিবীর প্রান্তে -এর লেখা সকল পোস্ট।
Showing posts with label পৃথিবীর প্রান্তে. Show all posts

Wednesday, 24 October 2012

এশিয়াঃ সমকামী পুরুষেরা নিজেদের আড়াল করতে বিয়ে করেন।

মধ্য এশিয়ায় সাম্প্রতিক এক জরীপে দেখা গেছে অধিকাংশ সমকামী পুরুষেরা
সমাজে নিজেদের সেক্সুয়ালিটি আড়াল করে রাখতে বিয়ে করছেন। হোমোল্যাবের নতুন
রিপোর্টের ফল অনুসারে ব্যাপারটি মোটেও আশাজনক নয়। কারণ বিবাহিত দম্পতি
কখনোই সুখী হতে পারবে না। কারণ তাদের শারীরিক এবং মানসিক প্রত্যাশা ও
প্রাপ্তিতে থাকছে যোজন যোজন ফারাক।
নাম প্রকাশে অনিচ্ছুক ২৩ বছর বয়সী এক উজবেক যুবক উজবেকিস্তানের রাজধানী
তাসখন্ড এর সমকামী জীবনের কথা ফুটে ওঠে। যদিও সেখানে সমকামিতা অবৈধ
কিন্তু তার একাধিক সমকামী বন্ধু রয়েছে এবং সে মাঝে মাঝেই গে ক্লাবে যায়।
"আমার মা মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করেন, তুমি সবসময় ডেস্কটপের ওয়ালে
মাসলম্যানদের ছবি দিয়ে রাখ কেন? আমি তাকে বলি, আমি তাদের মত বডি বানাতে
চাই সেজন্য দিয়ে রাখি। আমার মা হয়তো আমার মনের কথা বুঝতে পারেন।" – জনৈক
উজবেক তরুন।
আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটনাটি খুব বেশী বিরল নয়। আমরা একবারও কি
ভেবে দেখব না সেই সব মেয়েগুলোর কথা যারা সংসারে এক অব্যক্ত যন্ত্রণার
শিকার হচ্ছে। হয়তো কারো কাছে সেটা প্রকাশ করতে পারছে না। সমকামী পুরুষদের
কি বিয়ে করা উচিত! একটি মেয়ের জীবন নষ্ট করার অধিকার কি তাদের আছে?
সমাজের কি উচিত নয় এই সামাজিক ব্যধি সারিয়ে তোলা। সমকামী- অসমকামী সবার
কাছে প্রশ্ন রেখে গেলাম।
 
^ মাথায় ওঠ