blogger widgets

Saturday, 13 October 2012

২৯ বছর সেক্স ছাড়া থাকতে পারবে? টিম গান পেরেছেন

প্রজেক্ট রানওয়ের তারকা এবিসি'র মঙ্গলবারের দিনের টক শো "দ্যা রিভোলিউশন"
এ জানালেন তিনি ২৯ বছর ধরে সেক্স করেন না তখন অনেকের মুখ হা হয়ে গেল। কি
করে একজন সুস্থ সবল মানুষের পক্ষে এটা সম্ভব! "আমি ২৯ বছর ধরে সেক্স
করিনি তার জন্য আমি কি ক্ষুদ্র মানুষ হয়ে গেছি না। অদূর ভবিষ্যতেও না।"
৫৮ বছর বয়সী টিম গান জানান তিনি খুব বক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন।
একটি ইনটেনস ও সাইকোলজক্যালি একটি সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর তিনি এই
সিদ্ধান্ত নেন। তিনি জানান, " আমার পার্টনার এই সম্পর্ক শেষ করে। নিরব
সত্য হচ্ছে সে আমার সেক্সুয়াল পারফরম্যান্স নিয়ে খুব অধৈর্য্যশীল ছিল।"

তিনি আরো বলেন যখন এইডস এর লক্ষণ প্রকাশ পেতে শুরু করল তখন সিদ্ধান্ত
নিতে আরো সুবিধা হল। "আমি মনে করি বহু লোক সুস্থ হতে পারে যদি তারা তাদের
সাস্থ্য সম্পর্কে সচেতন থাকত। আমি ছিলাম। সত্য বলতে কি আমি সাস্থ্যবান
হিসেবে বেঁচে থাকতে পেরে সুখী।" কিন্তু গালভরা ডায়ালগেরও শেষ আছে। গান
জানান তিনি এখন রোম্যান্সের জন্য রেডি। "আমারও অনুভূতি আছে।" "It's not
as though I'm some barren forest. I don't want to imply to anyone that
I have a mandate that says no sex. I don't. I don't know what's around
the corner."
কিন্তু সেক্স ছাড়া একটা সপ্তাহ শেষের রোমান্স খুব কঠিন। এইডস রোগীদের
থেকে আমাদের সচেতন থাকা উচিত।

সুত্রঃ MSNBC

সিন কোডি’র সাবেক গে মডেলের যাবত জীবন কারাদন্ডঃ

জেসন এন্ড্রুজ এর বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে এখন বাকী
জীবন জেলে কাটাতে হবে। সাবেক সিন কোডি মডেল জেসন পর্নগ্রাফীতে অভিনয় করত
এডিসন নামে। ২০১০ সালে ডেনিস স্কুটার আব্রাহেমসেন কে খুন করার অপরাধে
জেসনকে মৃত্যুদন্ড দেয়া হয়। ৪১ বছর বয়সী আব্রাহেমসেন ছিল ট্যাটু শপের
মালিক। আবাহেমসেনের বাড়ীতে একটা সেক্সপার্টির আয়োজন করা হয়। সেখানে
এন্ড্রুজ জয়েন করেন। ওখানেই খুনটা সংঘটিত হয়।

এন্ড্রুজের সহযোগী পর্নস্টার আমান্ডা লগ এই হত্যা মামলায় তার অবস্থান
নিয়ে এখনো বিচারাধীন আছে। আমান্ডা বিবাহিত হয়েও এন্ড্রুজের সাথে ডেটিং
করত। আব্রাহেমসেন আমান্ডাকে ভাড়া করে তার সাথে সেক্স করে ভিডিও করার
জন্য।

তারা আব্রাহামসেন হত্যা করে তার টাকা-পয়সা ও বাড়ীর সম্পদ হাতানোর জন্য।
তার আব্রাহামসেনের Home Depot card ব্যবহার করার কারণে তারা ধরা হয়ে যায়।
আমান্ডা ধরা পড়ার পর জবানবন্দী দেয় এই ঘটনার জন্য জেসন ই দায়ী। আমান্ডা
লগ এখনো প্রথম শ্রেণীর খুনের মামলায় চার্জে আছে। মে মাসে তাকে ট্রাইলে
নেয়া হবে।

আমেরিকার নির্বাচনে সর্বাধিক সমকামী প্রার্থী

আমেরিকার আসন্ন নভেম্বরের নির্বাচনে রেকর্ড সংখ্যক গে প্রার্থী
প্রতিদ্বন্দিতা করবেন। নয় জন ঘোষিত গে প্রার্থী প্রধান দলগুলোর নমিনি
হিসেবে হাউস অব রিপ্রেজেন্টেটিভ অথবা সিনেটে লড়বেন। ৬ নভেম্বরের
নির্বাচনের পরে তারা যদি বিজয় অর্জন করতে পারে তবে সেটা আমেরিকার
ইতিহাসের জন্য অন্যরকম এক দিগন্তের সূচনা করবে।

হাউজ অব রিপ্রেজেন্টেটিভে প্রথম গে এশিয়ান আমেরিকান ক্যালিফোর্ণিয়ার
মার্ক টাকানো এবং প্রথম বাইসেক্সুয়াল সদস্য হিসেবে আরিজোনার ক্রিস্টেন
সিনেমাকে পেতে যাচ্ছে।

কংগ্রেস প্রথম গে সিনেটর হিসেবে উইসকনসিনের ট্যামি বডউইন কে পেতে যাচ্ছে।
ঘোষিত গে ক্যাণ্ডিডেটদের মধ্যে ৮ জন প্রধান একটি দল থেকে মনোনয়ন পেয়েছেন।
যা আগে কখনো হয়নি। কলারাডোর ডেমোক্রাট জ্যারড পোলিস এবং রোড আইল্যান্ডের
ডেভিড সিসিলিন হট ফেভারিট হিসেবে নির্বাচনে লড়বেন।

রিপাবলিকান দল থেকে একজন গে প্রার্থী ঘোষণা করা হয়েছে, মাসাচুয়েট'স থেকে
রিকার্ড তিসেই কে। তিনি হাউস সিটের জন্য প্রতিদ্বন্দিতামূলক প্রচারণা
চালিয়ে যাচ্ছেন।

নিউ ইয়োর্কের প্রথম গে কনগ্রেস প্রার্থী ম্যালোনি বলেন, ভোটাররা অর্থনীতি
এবং স্বাস্থ্যখাতের দিকে বেশী নজর দিবেন, গে অধিকারের উপর নয়।
বাংলাদেশে কি সব মানুষ ভালবাসার সমান অধিকার পাবে কখনো?

সমকামী চরিত্রে বলিউড অভিনেতাঃ

রিশি কাপুর, ভারতীয় অভিনেতাদের মধ্যে পরিচিত মুখ। অনেকদিন ধরে ভারতীয়
সিনেমা অঙ্গণে তার সরব উপস্থিতি। সম্প্রতি মুক্তি পাওয়া "স্টুডেন্ট অফ
দ্যা ইয়্যার" সিনেমায় তাকে হাই স্কুলের ডীন চরিত্রে দেখা যাবে যে মূলত
একজন সমকামী। 

চরিত্রটির ব্যাপারে যখন কাপুর কে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন, আমি
নিজেকে বাবার চরিত্রে আবদ্ধ রাখতে চাই না। বিবিধ চরিত্রে নিজেকে নিয়ে
এক্সপেরিমেন্ট করতে আমি পছন্দ করি।

স্টুডেন্ট অফ দ্যা ইয়্যার করণ জোহর পরিচালিত দ্বিতীয় ম্যুভি।

Thursday, 11 October 2012

সিন কোডি’র সাবেক গে মডেলের যাবত জীবন কারাদন্ড

জেসন এন্ড্রুজ এর বিরুদ্ধে খুনের অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে এখন বাকী
জীবন জেলে কাটাতে হবে। সাবেক সিন কোডি মডেল জেসন পর্নগ্রাফীতে অভিনয় করত
এডিসন নামে। ২০১০ সালে ডেনিস স্কুটার আব্রাহেমসেন কে খুন করার অপরাধে
জেসনকে মৃত্যুদন্ড দেয়া হয়। ৪১ বছর বয়সী আব্রাহেমসেন ছিল ট্যাটু শপের
মালিক। আবাহেমসেনের বাড়ীতে একটা সেক্সপার্টির আয়োজন করা হয়। সেখানে
এন্ড্রুজ জয়েন করেন। ওখানেই খুনটা সংঘটিত হয়।

এন্ড্রুজের সহযোগী পর্নস্টার আমান্ডা লগ এই হত্যা মামলায় তার অবস্থান
নিয়ে এখনো বিচারাধীন আছে। আমান্ডা বিবাহিত হয়েও এন্ড্রুজের সাথে ডেটিং
করত। আব্রাহেমসেন আমান্ডাকে ভাড়া করে তার সাথে সেক্স করে ভিডিও করার
জন্য।

তারা আব্রাহামসেন হত্যা করে তার টাকা-পয়সা ও বাড়ীর সম্পদ হাতানোর জন্য।
তার আব্রাহামসেনের Home Depot card ব্যবহার করার কারণে তারা ধরা হয়ে যায়।
আমান্ডা ধরা পড়ার পর জবানবন্দী দেয় এই ঘটনার জন্য জেসন ই দায়ী। আমান্ডা
লগ এখনো প্রথম শ্রেণীর খুনের মামলায় চার্জে আছে। মে মাসে তাকে ট্রাইলে
নেয়া হবে।

কপালটা খারাপ

বান্দরবনের পার্বত্য এলাকা। সবুজ বনানীর বুকে আঁকাবাকা কালো একটা রেখা।
কাছে গেলে দেখা যাবে বনের বুক চিরে চলে যাওয়া পিচ ঢালা রাস্তা এটা।
দুপাশের গাছগুলো বড় হতে হতে আকাশ ছুঁয়েছে যেন। রাস্তার ঢালু দিক থেকে
একটা জিপ আসার শব্দ পাওয়া গেল। বনের পাখিরা ডানা ঝাপটে উড়ে গিয়ে দূরের
গাছে গিয়ে বসল। জিপের হুইল ঘোরাচ্ছে আর মনের সুখে শিস দিচ্ছে চালক। আজ
একটা ফিনফিনে বাতাস বইছে। তাই মেজাজটাও ফুরফুরে আছে। চালকের আসনে বসা
রাজ, ২৫ বছরের যুবা। পুলিশের সাব ইন্সপেক্টরের চাকরী নিয়ে এসেছে এখানে আজ
৬ মাস হল। প্রথম প্রথম খুব খারাপ লাগত। মনে হত সে পাগল হয়ে যাবে। একসময়
সে পাহাড়ী বাঙালীদের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। ভালই আছে। মারমাদের
বানানো মদটা সে বেশ উপভোগ করে।

গাড়ী চালাতে চালাতে একটা জিনিস তার নজরে এল। রাস্তা থেকে নেমে গিয়ে
কিছুটা ভিতরে একটা মানুষ গাছ জড়িয়ে দাঁড়িয়ে আছে। কান্নার শব্দ আসছে।
পুরুষ মানুষ কাঁদবে কেন। রাজের আগ্রহ হল। সে গাড়ীটাকে বামপাশে সাইড করে
দাঁড় করাল। সে লোকটার দিকে এগিয়ে গেল। বুট জুতোর নিচে শুকনো পাতারা মচমচ
করে ভেঙে যেতে লাগল। একটা পাহাড়ী যুবক, তার বয়সী – সম্পূর্ণ দিগম্বর করে
ইউক্যালিপটাস গাছের সাথে কে যেন বেঁধে রেখেছে।এই এলাকার চাকমা ছেলেগুলোর
গড়ন বেশ চমৎকার। সিন কোডীর পর্ন মুভিতে দেখা অনেক স্টারের সাথে মিলে যায়।
এই ছেলেটার দেহ সুগঠিত। গায়ের রঙ সোনালী হলুদ। মাথায় ফিনফিনে মোঙ্গলীয়
ধাঁচের চুল। রাজ বুকের বামপাশে কেমন একটা শিরশির ভাব অনুভব করল। সে পুলিশ
অফিসার জেরা করতেই হয়।

ছেলেটা কাঁদতে কাঁদতে জবাব দিল। চাকমাদের বাংলা উচ্চারণে একটা টান থাকে।
রাজের কাছে বেশ চমৎকার লাগে এই টানটা। যেমন সে উপভোগ করে শ্রীকান্তের
গাওয়া রবীন্দ্র সংগীত। মন কেমন কেমন করা দিনগুলোতে ইন্দ্রাণী-শ্রীকান্তের
গাওয়া রবীন্দ্র সংগীতগুলো তাকে সঙ্গ দেয়। ছেলেটার নাম সজিব চাকমা। ফরেষ্ট
অফিসের জিপ চালায়।

- আজ আমার কপালটাই খারাপ। সকালে বউয়ের সাথে ঝগড়া হল। রাগ করে বাড়ী থেকে
বেড়িয়ে পড়লাম। গাড়ী চালাতে চালাতে গহীন বনে চলে এসেছি। পথে একজন ক্লান্ত
লোক সাহায্য চাইল।পরনে ছেড়া খোঁড়া কাপড়। কি মনে করে রাজী হলাম। এখানে
আসার পর, হারামীটা আমার কাঁধে পিস্তল ধরল। আমার জিপ ছিনিয়ে নিয়ে গেল।
আমার কপালটাই খারাপ। আমার কাপড় পর্যন্ত খুলে নি্ল। কাপড় নিবি নে। আমাকে
এই গাছে বেঁধে রেখে গেল। এখন দুপুর গড়িয়ে হয়ে গেছে। ভাবছিলাম আমি না খেয়ে
শুকিয়ে মরে যাব। এই গাছের সাথে আমার কঙ্কাল শুধু বাঁধা থাকবে। কপালটাই
খারাপ।

রাজ কিছু বলল না। সে চাকমা যুবকের চোখে চোখ রাখল। তার হাতের আংগুল
প্যান্টের জিপার খুলতে লাগল। সজীব অবাক হয়ে জিজ্ঞেস করল কি করছেন। রাজের
ঠোঁটে বাঁকা হাসি। সে মৃদু হেসেই জবাব দিল তোমার কপালটা আজ আসলেই খারাপ।

গে উপন্যাস লেখায় ভ্যাটিকান বুলগেরিয়ার রাষ্ট্রদূতকে বহিঃষ্কার করেছে

অনৈতিক(!) গে উপন্যাস লেখায় ভ্যাটিকান বুলগেরিয়ার রাষ্ট্রদূতকে বহিঃষ্কার
করেছে। গে পটভুমির উপর উপন্যাস লেখায় কিরিল ম্যারিৎচকভ কে রোম থেকে
বহিঃষ্কার করার ঘোষণা দেয়া হয়। ৩৭ বছর বয়স্ক কিরিল ইটালীর পটভূমিতে একটা
উপন্যাস লিখেছেন। উপন্যাসের প্রধান চরিত্রদের একজন আরেকজন পুরুষকে সেক্স
এর জন্য টাকা পরিষোধ করেন। বিষয়টি নিয়ে ভ্যাটিকান এবং বুলগেরিয়ার মধ্যে
কিছুতা উদ্বেগ বিরাজ করছে।

চার্চ কি এখনো সেই মধ্যযুগে আছে। তারা এখনো কি লেখকদের ঠিক করে দিতে চায়
তাদের উপন্যাসে তারা কি লিখবে। এই চার্চ তো সক্রেতিসকে বিষ খাইয়ে
মেরেছিল, কোপারনিকাসকে আগুনে পোড়াল, বৃদ্ধ গ্যালিলি গ্যালিলিওকে মিথ্যার
কাছে মাথানত করে মাফ চাইয়েছিল। এর প্রতিটি ক্ষেত্রে চার্চের অবস্থান ছিল
ভূল। ধর্মের নামে চার্চ আর কতকাল একটি বিশেষ শ্রেনীর মানুষকে অধিকার
বঞ্চিত করে রাখবে। অবিবাহিত যাজকদের ভিতর সমকামিতার প্রবণতা যে কত বেশী
সেটা তো আজ আর কোন গোপন বিষয় নয়। আমি ভ্যাটিকানের এই মুর্খ অবস্থানের
নিন্দা জানাচ্ছি। কিরিল অবশ্যই বুলগেরিয়ার রাষ্ট্রপতি হওয়ার যোগ্য।

 
^ মাথায় ওঠ