blogger widgets

Sunday, 23 February 2014

অবধারিত নিয়তি

-আমাদের সম্পর্কের এইখানেই সমাপ্তি। 
-মানে কি? 
-মানে সোজা, মামলা ডিসমিস। ফোন কাটার পর থেকে আমি তোমাকে চিনি না। 
-ফাহিম, জানি তুমি মজা করছ। তুমি পারো ও বটে। 
-না একদমই না। আমি সিরিয়াস। 
-তুমি সিরিয়াস মানে? 
-এত মানে মানে করার কি আছে? আঁতেল নাকি কান ঠোসা? 
শেষ কথাটা শুনে কিঞ্চিৎ ধাক্কার মত খেল প্রভাত, ফাহিমের শব্দ প্রয়োগের স্পষ্টতা কানে জ্বালা ধরিয়ে জানান দিল, ফাহিম সত্যি সিরিয়াস। তাচ্ছিল্য ভাব মুখে এনে প্রভাত ভাবছে, ঈশ বললেই হল, মগের মুল্লুক নাকি? গোটা চার বছরের ভিত্তি নিয়ে দণ্ডায়মান সম্পর্কটা তালাকের মত একটা শব্দ দিয়ে ছিন্ন করার অন্তত মোটামুটি একটা গ্রহণযোগ্য কারণ তো থাকা চাই। আজ সন্ধ্যায় দুজনে এক সাথে সময় কাটিয়ে ছিল। তখন ফাহিমের অবস্থা ছিল দীঘির জলের ঠাণ্ডা পানির মত শান্ত, হুট করেই সতর্কীকরণ বা কোন পূর্বাভাস না দিয়েই তেলে বেগুনে জ্বলে, একেবারে হাই কোট দেখিয়ে দিবে? নিজের ভিতরে গর্জে উঠা বিষণ্ণতা আর প্রেম হারানোর বেদনা বুকে চেপে প্রভাত খুব স্থির ভাবে ফাহিমকে পুনরায় প্রশ্ন করল, 
-তুমি কি বলতে চাচ্ছ? 
-একবার বলেছি, আর রিপিট করতে পারবো না। এখন ফোনটা রেখে আমাকে উদ্ধার কর সোনা। 
-সত্যি তুমি আমার সাথে সম্পর্ক রাখতে চাও না? 
-আর কত বার বলব, ধ্যাত ...। 

ধ্যাত বলেই ফাহিম ফোনটা কেটে দিল, এ দিকে সমান তালে প্রভাত ফাহিমকে ফোনে ধরতে চেষ্টা করছে। রিং হচ্ছে কিন্তু ধরছে না। টেক্সট ম্যাসেজ দিয়ে বার বার একটা প্রশ্নই করে যাচ্ছে, “আমার ভুলটা কোথায় সেইটা তো অন্তত বল” খানিকক্ষণ পর দেখল মোবাইল অফ। রাত তিনটে নাগাদ যত বারই ফোন করেছে প্রভাত, একটা হতচ্ছাড়ি মেয়ে দুনিয়ার বাজে কণ্ঠ নিয়ে বার বার ঐ একই কথা বলছে, “দুঃখিত এই মুহূর্তে মোবাইল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পর আবার চেষ্টা করুণ” প্রভাতের বিষণ্ণতা আর রাগ গিয়ে পড়ল ঐ মোবাইল কোম্পানির বিস্রি কণ্ঠের অধিকারিণী মেয়েটা না মেয়ে নয় মহিলাটার উপর। আচ্ছা করে একটা মাঝারী মাত্রার ভূমিকম্পের আগাত খেল বেচারা হাতের মোবাইলটা। প্রভাত মন খারাপ করে বসে আছে বারান্দায়। তার নিজস্ব পরিচর্যায় বেড়ে উঠা দুটো বেলি ফুলের টব ঝুলছে। শীতের কনকনে ঠাণ্ডা তার উপর দক্ষিণা হাওয়া এসে ভাসিয়ে দিচ্ছে সদ্য ফোঁটা বেলি ফুলের ঘ্রাণ। অন্যদিন হলে নাক, মুখ, চোখ সব নিয়ে উপুড় হয়ে বেলিফুলের সুভাষে নিজেকে ভাসিয়ে দিত প্রভাত। কিন্তু আজকের অপ্রত্যাশিত ঘটনার জন্য সবচেয়ে পছন্দের বেলিফুল ও তার কাছে অসুন্দর লাগছে। স্মৃতির ক্যানভাস খুলে চার বছর আগে চলে যায় প্রভাত।

সরকারী ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর ও প্রভাত ভর্তি হল দেশের নামকরা প্রাইভেট ইউনিভার্সিটিতে। বাবার অগাধ টাকা থাকলে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া নাকি আজকাল ফ্যাশনের আওতা ভুক্ত। ইউনিভার্সিটি লাইফের প্রথম দিনেই প্রভাত একজনের উপর ক্যাশ খেল। ক্লাসমেটদের চোখের আড়ালে বেশ কিছুদিন লুকিয়ে চুকিয়ে নিজের ভীতরে লালন করতে থাকে সেই মানুষটাকে। ভয় কিংবা ভালোবাসা প্রত্যাখ্যানের দ্বিধা দ্বন্দ্বে কাটল প্রভাতের প্রথম সেমিস্টার। ড্রেসিং টেবিলের গ্লাসের সামনে দাঁড়ীয়ে কম করে হলে ও হাজার বার প্রশ্ন করেছে নিজেকে, প্রেমে পড়বি ভালো কথা, তাই বলে নিজের বিজনেস কমিউনিকেশনের টিচার!! আর টিচার টা ও যা ইচ্ছে তাই, বলি তুমি টিচার মানুষ, বয়স কম করে হলে ও ৩৫ ছুঁই ছুঁই। এই বয়সে কোথায় বিয়েথা করে বউ বাচ্চা নিয়ে মায় মুরব্বীর আসনের দিকে অগ্রসর হবে তা না, জিম করে শরীর বানিয়ে রেখেছ সোহাগ নিগারের মত, ৫.১১” উচ্চতা নিয়ে সেজেছ কাঞ্চন লংকা আর উপরওয়ালার কাছ থেকে উপরি হিসাবে পেয়েছ দুধে আলতা গাত্র বর্ণ। সব মিলিয়ে একে বারে রূপে গুণে ১৬ আনা পরিপূর্ণ। এত কিছুর অধিকারী হয়ে ন্যারো প্যান্ট আর টাইট ফিটিং শার্ট পরে চোখের সামনে হন হন করে ঘুরে বেড়ালে, আমাদের মত সমকামী যুবকদের প্রেমে না পড়ে কি বা করার থাকে?

নিজের সাথে প্রতিদিন আজে বাজে বকে, মনের সাথে যুদ্ধ ঘোষণা করে, প্রভাত প্রত্যাশা করত তার উপর ফাহিম স্যারের দৃষ্টি। আর ফাহিম স্যার তার মনের কথা বুঝে হোক কিংবা নিজের মনের চাহিদার খোরাক মিটাতে হোক, কোন দিন ও প্রভাতকে নিরাশ করেনি। আড়ালে আবডালে স্যারের আর নিজের দৃষ্টি যখন সরাসরি সংঘর্ষ বেঁধে যেত, তখন প্রভাতের সেই দৃষ্টি বেধ করে ঠিক বুকের মাঝখানটাই গিয়ে লাগতো। বোধহয় স্যারের বেলাতে ও একই ব্যাপার ঘটত। তাই তো একদিন ক্লাস শেষে একটা চিরকুট লিখে প্রভাতের পায়ের নিচে ফেলে বেড়িয়ে গেল ফাহিম স্যার। চিরকুটখানি হাতে নিয়ে ব্যাঙের মত লাফিয়ে উঠল প্রভাতের হৃদয়। বেশী কিছু ছিল না ঐ কাগজের টুকরোয়, মোটে একটা লাইন। “বেলা তিনটের দিকে গেইটের সামনে থাকবে”

কাঁধে শাহরুখ খানের ম্যায় হু না টাইপের ব্যাগ ঝুলিয়ে সম্ভাব্য প্রেমের প্রত্যাশী প্রভাত নিজেকে শাহরুখ না ভাবলে ও প্রেমিক পুরুষ রহিম মিয়া মনে করছে। সামনে তাকাতেই ফাহিম স্যারের গাড়ীর হর্ন। নিজে ঝুঁকে এসে গাড়ীর দরজা খুলে প্রভাতকে চোখের ইশারায় গাড়ীতে উঠার আহ্বান। প্রভাত কাল বিলম্ব না করে বাধ্য ছেলের মত নিজেদের গাড়ি পার্কিং এ রেখে স্যারের সাথে রওয়ানা দিল। এক টানে গাড়ী থামল ধানমণ্ডির লেকের জাহাজ বাড়ীর পাশে। পথের মধ্যে দুজনের কেউ শব্দ বিনিময় করেনি। ফাহিম স্যার গাড়ী থেকে নেমে লেকের দিকে হাঁটতে লাগল, প্রভাত ও তার পিছু পিছু। কিছুদূর গিয়ে স্যার ঘুরে দাঁড়াল প্রভাতের দিকে, স্যার কোন জড়তা কিংবা ভণিতার আশ্রয় না নিয়ে সরাসরি বলে, 
-এই ছেলে আমি তোমাকে ভালোবাসি। তোমার চোখের ভাষা যদি পড়তে ভুল না করি তাহলে তুমি ও আমাকে ভালবাস। যদি ও আমি তোমার নামটা পর্যন্ত জানি না। এনিওয়ে, আমি এখন লেক থেকে বেড়িয়ে যাব, তুমি যদি আমায় ভালবাস তাহলে গাড়ীতে গিয়ে বসবে ২ মিনিটের মধ্যে। 
স্যার কথা গুলো বলেই সোজা হাটা ধরল গাড়ীর দিকে। প্রভাত তখনো ওখানেই ঠায় দাঁড়ীয়ে রইল, আকস্মিক অনাকাঙ্ক্ষিত ভালবাসা বাস্তবিক রূপে! উল্টো তাকে যেচে এসে প্রস্তাব দিবে, এতটা আশা করতে পারেনি প্রভাত। মিনিট খানিকের মত চিন্তা ভাবনা করে গাড়ীর দিকে দৌড়াতে লাগল প্রভাত। দরজা খুলে ভিতরে গিয়ে দেখে ফাহিম স্যার মোবাইল হাতে নিয়ে বসে আছে। প্রভাত গাড়ীতে বসতে বসতে বলল, 
-আমি প্রভাত। 
-মোবাইল নাম্বার বল।
-০১৭১২......। 
নাম্বারটা মোবাইলে সেভ করে গাড়ীর পিছনের সিট থেকে একটা গিফটের প্যাকেট তুলে প্রভাতের দিকে মেলে ধরল ফাহিম স্যার। প্রভাত হাত কাঁপাতে কাঁপতে গিফট হাতে নিয়ে ডরে ভয়ে স্যারের দিকে তাকাল। স্যার প্রভাতের মুখটা দুহাতে চেপে ধরে আলতো করে একটা কিস খেয়ে গাড়ী স্টার্ট দিল। সাথে রিমোট টিপে ছেড়ে দিল ক্রিস্টিনার “Thousand year” I have died every day waiting for you Darlin' don't be afraid I have loved you for a Thousand years I'll love you for a Thousand more…. 

প্রভাতের গানের দিকে কোন মন নেই। লুকিং গ্লাসে স্যারের দিকে তাকিয়ে সে ভাবছে, তার স্বপ্নের পুরুষ বিনা নিমন্ত্রণে এইভাবে তার কাছে ধরা দিবে স্বপ্নে ও ভাবেনি। সাথে এইটা ও বুঝতে পারল স্যার কিছুটা অদ্ভুত। এই ভাবে দু চারটে বাক্য ব্যয় না করেই সরাসরি প্রেমের প্রস্তাব, পৃথিবীতে ঐটাই বোধহয় প্রথম। এই ধরণের মানুষ গুলো অতিরিক্ত বাস্তববাদী হয়। নাটকীয়তার ধারে কাছে পা মাড়ানো এদের স্বভাবের বাহীরে। এরা অন্যকে চমকে দিয়ে দ্বিধায় দ্বন্দ্বে রাখতে পছন্দ করে। সেই থেকে তাদের সম্পর্কের সূচনা। সাবলীল দৃষ্টিতে একটা হ্যাপি সম্পর্ক নির্দ্বিধায় বলা যায়। কোন দিন খুব বেশী জগরা হয়েছে বলে ও প্রভাতের মনে পড়ে না। এই একটু আধটু মান অভিমান মাঝে সাঁঝে হয়েছে বটে, সেইটা সব সম্পর্কেই থাকে। মানঅভিমান না থাকলে সম্পর্কের ভিত্তি মজবুত হয় না। কিন্তু আজকের ব্যাপারটা সে মানতে পারছে না। তার কোন দোষ হলে সে অকপটে সেইটা স্বীকার করে নিতে প্রস্তুত। তাই বলে সরাসরি সম্পর্ক শেষ বলে মুখ মুছে ফেলার অংক সে মেলাতে পারছে না কিছুতেই। তার মানে ফাহিম তার জীবনে ঝড়ের মতে এসে হাওয়ার মত মিলিয়ে যাবে? নাহ তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। নিশ্চয় ফাহিম তার সাথে রসিকতা করছে। কাল সকালে হয়তো সে আবার কল দিয়ে বলবে, -কেমন চমকে দিলাম হা? প্রভাত বসা থেকে উঠে ওয়্যার ড্রপ খুলে পুরনো একটা মোবাইল খুঁজে বের করল। রাগের চটে আছাড় দিয়ে ভাঙা মোবাইল থেকে সিম বের করে পুরাণ মোবাইলে লাগাল। 

প্রভাতের আশায় গুঁড়ে বালি। সাত দিনে ও ফাহিম কল করল না। প্রভাত ইচ্ছে করেই ইউনিভার্সিটিতে যায়নি। ভালোবাসা হারানোর কষ্ট প্রভাত গত সাত দিন ধরে হাড়ে হাড়ে টের পেয়েছে। কাছের কোন মানুষ মারা গেলে ও বোধহয় সে এতটা চোখের জল ফেলত না। সাত দিন যেহেতু ফাহিম তাকে ফোন করেনি তার মানে ফাহিম মিন ইট। ৮ দিনের মাথায় রাত দেড়টার দিকে ফাহিম গাড়ী নিয়ে রাস্তায় নামে। কিচ্ছু ভালো লাগছে না তার। গাড়ীটা লেকের পাশে জাহাজ বাড়ীটার সামনে ফেলে বসে আছে সে লেক ঘেঁষে। সিগারেট একটার আগুন দিয়ে একটা ধরাচ্ছে সাথে চিন্তার রেল গাড়ী ও চলছে। একটুপর কে যেন তার কাঁধে হাত রাখল। সে পিছন ফিরে আবছা আলোয় দেখতে পেল ফাহিম দাঁড়িয়ে আছে তার পিছনে। প্রভাত কিছু বলার আগেই ফাহিম বলতে লাগল, 
-প্রভাত অ্যাই এম সরি। 
-সরি মানে? 
-আমি আসলে দেখতে চেয়েছিলাম আমি বাই বলার পর ও তুমি আমাকে ভালবাস কিনা? 
-কি দেখলে? 
-গত সাত দিন ধরে তোমার পিছনে স্পাই লাগিয়ে খবর নিয়েছি। আমাকে হারিয়ে একটি রাত ও তুমি শান্তিতে ঘুমাতে পারোনি। নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে নিজের ঘরে নিজেকে গৃহ বন্ধী করে রেখেছিলে তুমি। সত্যি কথা বলতে কি, আমি ও তোমাকে অনেক মিস করেছি। আর এই সাত দিনে বুঝতে পেরেছি তুমি আমার ভিতরে কতটা স্থান জুড়ে অবস্থান করছ। অবশ্যই আমার যে বয়স এই বয়সে এই ধরনের পাগলামি যায় না। তারপর ও করেছি, কারণ তোমাকে একটা কথা বলা হয়নি। আমি একটা স্কলারশিপ পেয়েছি U.S.A তে। আমি চাই তুমি ও আমার সাথে যাবে। এই দেশে থেকে আমার এই সম্পর্কের কোন নাম দিতে পারব না কোন দিন। তাই আমার উদ্দেশ্য ওখানে গিয়ে বিয়ে করব আমরা। যাকে নিয়ে সারা জীবন কাটানোর ইচ্ছা আমার, তার ভিতরটা আরও একবার জ্বালাই করে দেখার ইচ্ছে ছিল বিধায় এই পাগলামির আশ্রয় নিলাম। এখন তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। কারণ আমার তোমার অপরাধী। 
-তোমার কথা শেষ? 
-হা। এখন তুমি বলতে পারো।

প্রভাত কিছুক্ষণ সময় আর একটা দীর্ঘনিশ্বাস নিয়ে শুরু করল, 
-ফাহিম তুমি আমার চেয়ে বয়সে বড়। বাস্তব দুনিয়া সম্পর্কে আমার চেয়ে তোমার ধারনা অধিক। অকপটে স্বীকার করছি আমি, কিন্তু তোমার এই পাগলামি, ছেলে মানুষী হিসাবে নিতে পারছি না বলে দুঃখিত। বলেছিলে তুমি এই কয়দিন আমার উপর স্পাই লাগিয়ে খবর নিয়েছিলে, সত্যি কি তাই? পেরেছিলে খবর নিতে আমার ভিতরে কি ঝড় তুলেছিলে তুমি? প্রচণ্ড মানসিক চাপের মধ্যে কাটিয়েছি দিনগুলি। সারা মন প্রাণ চিন্তা চেতনা জুড়ে ছিলে তুমি আর তোমার ভালোবাসার প্রতি আমার অবিশ্বাস এবং সন্দেহের বীজ। একটু চিৎকার করে কাঁদতে পারলে ভালো হত, কিন্তু সেটাও পারিনি। নিজেকে অচেনা লেগেছে বারংবার, মনে মনে বলি, আজো আমি মানুষ চিনতে ভুল করি কি করে? আজো কেন বোকার মত মানুষকে বিশ্বাস করি আর যথারীতি ঠকি, এত কিছুর পর ও আমার বোধ হয় না! বার বার ভুল করে জীবন থেকে কিছুই শিখিনী আমি। এই যে দেখ এত কষ্ট তোমার কাছ থেকে পাওয়ার পর ও তোমাকে একটুর জন্য ও ভুলতে পারিনি। তাই তো চার বছরের আগে সেই যায়গায় এসে বসেছি, যেখানে প্রথম বলেছিলে ভালোবাসি। তোমার পাগলামি কিংবা ছেলেমানুষি তোমারই থাক, আমাকে যে কষ্ট দিয়েছে সেই কষ্টের সাথেই নাহয় হোক আমার বাকি জীবনের পরম বন্ধুত্ব। কিন্তু তোমাকে কাছে টেনে পুনরায় কষ্টের সাগরে তরী ডুবানোর কোন ইচ্ছা আমার নাই। ভালো থেকো।

প্রভাত কথা গুলো বলেই বসা থেকে উঠে হাঁটা ধরল। এক বার ও পিছনে ফিরে তাকায়নি ফাহিমের দিকে। ফাহিমের বোধহয় আরও কিছু বলার ছিল। প্রভাত লক্ষ্য করেছে ফাহিম তার পিছন পিছন আসছে। প্রভাত গাড়ীতে উঠে সোজা দিল এক টান। লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখল ফাহিম ওখানেই দাঁড়িয়ে আছে। বাসায় ফিরে নিজেকে অনেক হালকা মনে হল প্রভাতের। নিজের ভীতরে ছাপা যন্ত্রণার বুলি গুলো ফাহিমের মুখের উপরে ছুঁড়ে মারায় মনটা বেশ ফুরফুরে লাগছে। তার নিজের ভাবতে কষ্ট হচ্ছে ভালোবাসা কি নদীর তীরে বালুর তৈরি খেলনা ঘর? ইচ্ছে হল যত্ন করে বানালাম ইচ্ছে হল ছুঁড়ে ফেলে দিলাম। আর ইচ্ছে হলে ভালবাসার সাথে তামাশা শুরু করলাম। যে কোন সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর, আর প্রভাত ভাবছে যাকে সে এতটা বিশ্বাস করে সে অবিশ্বাসের সুরে পুতুল খেলার মত পরীক্ষা নেয়। গুল্লি মারি তার এমন ভালোবাসার।

দুইদিন পার হয়ে গেল, প্রভাত আগের মতই আছে, একটুর জন্য ও ভুলতে পারেনি ফাহিমকে। তার ঘরের আসবাব পত্রের মত ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে ফাহিম তার ভীতরে। অনেক চেষ্টা করে ও তাকে বিন্দু মাত্র ঘৃণা উপহার দিতে পারল না প্রভাত। গৃহ বন্ধী হয়ে নিজেকে আটকে রেখেছে আরও কিছুদিন। কিন্তু যে কপাল সেই মাথা। ফাহিমকে সে কিছুতেই ভুলতে পারছে না। দিন দশেক পরের কথা। লজ্জা শরমের মাথা খেয়ে সে ফোন দিল ফাহিমের মোবাইলে, এক রিং হতেই ওপাশ থেকে ফাহিমের উত্তর, 
-হ্যালো 
-কেমন ছিলে? 
-তুমি যেমন ছিলে। 
-আমি তো দিব্যি ভালো ছিলাম। 
-তাই? 
-হু 
-তুমি মটেও ভালো ছিলে না প্রভাত। তুমি আমাকে আগের চেয়ে বেশী মিস করেছ। যদি ভুল না করি আগের চেয়ে আরও বেশী আমার প্রতি ভালোবাসায় পড়েছ। এই কয়দিন তুমি যে দিকে তাকাতে আমার অবস্থান উপলব্ধি করতে। 
কান্না জোরানো কণ্ঠে প্রভাত বলল, -কি করে বুঝলে? 
-কারণ একই ফিলিংস আমার হয়েছে তোমার জন্য। আমি আমার নিজের ভালোবাসা দিয়ে তোমার ভিতরে অবস্থান করেছি যেমনটি তুমি করছ আমার মাঝে। প্রভাত মানুষই তো ভুল করে আমি ও করেছি। তবে ব্যাপারটা যে এমন পরিস্থিতি তৈরি করবে আগে ভেবে দেখিনি। ইচ্ছে ছিল তোমার রাগ ভাঙিয়ে বলবো চল বাহিরে চলে যাই, আমাদের ছোট ছোট দুঃখ আর সুখ গুলো দিয়ে সাজিয়ে তুলি ভালবাসার সংসার। 
-অফারটা কি ষ্টীল স্ট্যান্ড? 
-সারা জীবন এই অফার তোমার জন্য থাকবে প্রভাত। 
-ফাহিম আমি সত্যি তোমাকে অনেক অনেক ভালোবাসি। 
-আমি জানি প্রভাত। আমি ও তোমাকে...। 
-তাহলে আমার সাথে এখন দেখা করতে পারবে? 
-এখন রাত বাজে ১১.৩০ কোথায় দেখা করবে? 
-হোক রাত। এমন রাতই বা কটা আসে জীবনে? কত দিন তোমাকে জড়িয়ে ধরিনি, খুব ইচ্ছে করছে ঝাঁপিয়ে পড়ি তোমার বুকে। কি আসবে না? 
-আমি কি তোমার কথা ফেলতে পারি? কোথায় দেখা করবে? 
-যেখানে তোমার সাথে প্রথম ভালোবাসা বিনিময়, যেখানে আবার শেষ হয়েছে, সেইখান থেকে আবার শুরু করতে চাই। 
-ওকে আমি আসছি। 



প্রভাত পা টিপে টিপে বাসা থেকে বের হল, একটু শব্দ পেলে তার বাবা ঘুম থেকে জেগে যাবে। বাবা জাহাজের ক্যাপ্টেইন আজ এ দেশে তো কাল অন্য দেশে। ছোট বেলেতে মা বাবার ছাড়া ছাড়ি হয়ে যায়। সে বাবার একলা বাড়ীতে থাকতেই বেশী পছন্দ করে। গ্যারেজ থেকে গাড়ী নিয়ে রাস্তায় নামল প্রভাত। যদি তার বাবা বাড়ী না থাকত তাহলে ফাহিমকে নিয়ে সোজা বাসায় চলে আসত, এ দিকে ফাহিমের বাসায় গিয়ে ও থাকার জো নেই। খুবই রক্ষণশীল পরিবার তার। দিনে বন্ধুবান্ধব গেলেই তার মায়ের হাজারটা প্রশ্ন তাই রাতে ও মুখো হবার প্রশ্নই উঠে না। হাতের ঘড়ী দেখল ১২টা বাজার ১৫ মিনিট বাকি। সে ভাবতে লাগল অনেক দিন পরে ভালোবাসার মানুষটাকে আবার কাছে পাচ্ছে, তার পছন্দের কিছু অর্কিড গিফট করলে সে নিশ্চয় আরও বেশী খুশি হবে। যে কথা সেই কাজ, গাড়ী ঘুরিয়ে শাহবাগের দিকে ছুটল প্রভাত। তড়িঘড়ি করে কিছু মিক্সড কালার অর্কিড তুলে নিলো। এর মাঝে ফোনে দুবার কথা হল ফাহিমের সাথে। ফুল গুলো নিজের পায়ের উপরে রেখে গাড়ী ড্রাইভ করছে সে, আর ভাবছে ভবিষ্যতে দিন গুলোর কথা। সে সত্যি অনেক লাকি। কথাটা ভাবতেই তার গাড়ী মোড় নেয় বাটা সিগন্যাল ধরে, সাইন্স ল্যাব পার হচ্ছে এমন সময় অন্য একটা কার তার গাড়ী সামনে এসে পড়ে। অসতর্ক থাকায় সে ব্রেক করতে পারেনি। প্রভাতের গাড়ী অন্য গাড়ীটার ভীতরে ঢুকে গেল।

প্রভাত এখন স্কয়ার হসপিটালে। ১৭ ঘণ্টা পর জ্ঞান ফিরেছে তার। একজন নার্স তার নাম ধরে ডাকা ডাকি করছে। প্রভাত চিন্তা করতে লাগল কাল রাতের ঘটনা। তার সমস্ত শরীর সাদা কাপড়ে ব্যান্ডেজ করা। হাত নাড়াতে পারছে না। তারপর ও নার্সকে ডেকে বলল, তার মোবাইল ফোন কোথায়, নার্স বলল আপনার জিনিষ পত্র সব আপনার বাবার কাছে। প্রভাত নার্সকে অনুরোধ করল তাকে একটা মোবাইলের ব্যবস্থা করে দিতে। নার্স বলল আই.সি.ইয়ু তে মোবাইল ব্যাবহার করা নিষেধ। সে অনেক অণুয় বিনয় করল একটা মোবাইলে এক মিনিট কথা বলার জন্য। নার্স উল্টো তাকে অক্সিজেনর মাস্ক পরিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নার্স জানে প্রভাত কাকে কল করতে চায়। যাকে কল করার জন্য সে এত অস্থির সে আর কোন দিন তার কল রিসিভ করতে পারবে না। নাফেরার দেশে সে পাড়ি জমিয়েছে। সকালে ফাহিমের লাশ একই হসপিটালের মর্গ থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

প্রভাত হয়তো জানত না সে নিজের হাতেই নিজের ভালোবাসাকে গাড়ি চাপা দিয়েছে। হয়তো ঐটাই ছিল তাদের অবধারিত নিয়তি। মানুষ জানে না কাল সকালের সূর্যোদয় দেখতে পারবে কিনা। অজানা ভবিষ্যতের কথা মোবাইলের টু ডু লিস্টে লিপিবদ্ধ থাকে না। আর জীবন মানুষকে সুখে থাকার জন্য খুব বেশী সুযোগ দেয় না। তাই অবিশ্বাস, জগরা-ঝাঁটি, মান-অভিমান দিয়ে জীবনের সুখময় মুহূর্ত গুলো দুঃখে পরিণীত করার কোন মানে হয় না।

বৃষ্টির পরে

[ "বৃষ্টির পরে" গল্পটি কোন নির্দিষ্ট স্থান, কাল, ধর্ম বা সময়ের গল্প নয়, এটি এমন কিছু মানুষের গল্প যারা চাইলেও নিজের পরিবারের কাছে নিজেকে প্রকাশ করতে পারেনা, পারেনা নিজের ভালোবাসাকে কখনো স্বীকৃতি দিতে”]

১. 
প্রতিদিনের মত খুব ভোরেই আমার ঘুম ভাঙল। রোজকার অভ্যেস মত বিছানা থেকে উঠেই রুমের দরজা খুলতে গেলাম। কিন্তু গত ১৬ বছরের মত আজ আর দরজা খুললো না। দরজা বাইরে থেকে বন্ধ। আমি অবাক হলাম, আমি আমার নিজের রুমেই বন্দী হয়ে আছি। তারপর মনে পড়ল কাল রাতের কথা। পৃথিবীর সকল বস্তু তাদের স্ব স্ব স্থানে আছে, আজও পূর্ব দিকেই সূর্য উঠেছে। শুধু বদলে গেছে আমার পৃথিবী। আমার খুব সুখী একটি পরিবার ছিল। আমার বাবা মা উচ্চ শিক্ষিত, পেশায় ডাক্তার, তাদের একমাত্র সন্তান আমি, তাদের ভালোবাসার সমস্ত কেন্দ্রবিন্দু ছিলাম আমি। তারাই ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু। কিন্তু আজ আমার কেউ নেই, আমি কারো সন্তান নই, আজ আমি শুধু রাতুল যার একমাত্র পরিচয় সে সমকামী। আজ আমাকে কেউ ভালোবাসেনা, তারা ভালবাসত সেই রাতুলকে যে ছদ্মবেশী, যে খুব ভাল ছেলে, যার ভেতরে কোন সমস্যা নেই, যে আর অন্য দশজনের মতই স্বাভাবিক। গতকাল ছিল আমার ১৭ তম জন্মদিন। রাত ১২টায় আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাবা মা নিজেরাই ঘর সাজালেন। অনেক বড় কেক আনা হল, ঘুম থেকে জেগে কেক কাটলাম, দেয়া হল অসংখ্য দামী উপহার। কিন্তু আমি আর পারছিলাম না নিজেকে নিজের ভেতরে লুকিয়ে রাখতে। প্রতিদিন জীবনের সাথে অভিনয় করতে করতে আমি ক্লান্ত।

“বাবা, মা, তোমাদের আমার কিছু বলার ছিল, I need ur help” , আমি অসহায়ের দৃষ্টিতে তাদের দিকে তাকালাম। ' কি সাহায্য? কোন সমস্যা হলে খুলে বল আমাদের, ' মা হাসি মুখে আমার দিকে তাকালেন। আমি শেষবারের মত তাদের সেই হাসি দেখেছিলাম। 'আমি..... আমি মনে হয়..... I think I'm gay' বাবা সজোরে আমার গালে চড় মারলেন। মা মুখে হাত দিয়ে কেঁদে উঠলেন। বাবা অকথ্য ভাষায় আমাকে গালাগালি করল। মাকেও অনেক বকাঝকা করলেন। তিনি নাকি চাকুরী করায় আমাকে যথেষ্ট সময় দেননি, তাই আমাকে ঠিক মত মানুষ করতে পারেননি, তাই আমি অমানুষ হয়েছি। মা কাঁদছেন, আমি নাকি তাদের কোন পাপের ফসল, বাবা রাগে অন্ধ হয়ে আমার ল্যাপটপ, মোবাইল সব ভেঙ্গে ফেললেন। তার ধারনা ইন্টারনেট আর ফেসবুকের জন্যই আমার আজকের এই দুরবস্থা। আমার শিক্ষিত ডাক্তার বাবা মা ভুলেই গেছেন যে মানুষের sexual orientation তার জন্মের সময়ই নির্ধারিত হয়, কেউ ইচ্ছে করে সমকামী হয়না।

২. 
আজ প্রায় তিন মাস পর আমি ঘরে ফিরছি। গত তিন মাস আমাকে একটি হোমে থাকতে হয়েছে। হোম না বলে জেলখানা বলাই ভাল। আমার মত বিগড়ে যাওয়া ছেলে মেয়েদের সেখানে পাঠানো হয়। তাদের শোধরানোর জন্য, তাদের আত্মিক পরিশুদ্ধির জন্য। সেখানে কোন শারীরিক নির্যাতন করা হতো না ঠিক, কিন্তু কি পরিমাণ মানসিক নির্যাতন চালানো হয়েছে তা শুধু আমিই জানি। এর চেয়ে শারীরিক কষ্ট অনেক ভাল ছিল। বিছানা-বিহীন পাকা মেঝেতে শুধু চাটাইয়ের উপর আমাদের থাকতে দেয়া হত, দুবেলা খাবার, একবেলা ভাত আর সবজী , অন্য বেলা ডাল আর শুকনো রুটি। সেখানে যাওয়ার পর আমার জিনস, শার্ট খুলে নেয়া হয়, ছেলে মেয়ে সবার পোশাক ছিল নীল রঙ্গের ঢোলা পাজামা আর ফতুয়া। আমার ঘার পর্যন্ত লম্বা চুল কেটে মাথা নেড়া করা হল। এখানে আমরা সবাই যেন দাগী খুনের আসামী বা কোন মানসিক রোগী। কেউ হাসত না, কাঁদত না, এমনকি কেউ কারো সাথে কথাও বলত না। খাওয়া, ঘুমানো, প্রার্থনা, আর হোমের তথাকথিত গুরুদের লেকচার। আমি কতো বড় পাপী আর সেই জঘন্য মহাপাপের কতো বড় শাস্তি শুধু তাই শোনান হত আমাকে। একসময় আমি ভাঙতে বাধ্য হলাম, হোমের গুরুদের জানালাম আমি ঘরে ফেরার জন্য প্রস্তুত। আমি পবিত্র ধর্ম গ্রন্থকে ছুঁয়ে শপথ করলাম, ' আমি আমার ভুলের জন্য অনুতপ্ত, আমি আমার ভুল স্বীকার করছি, আমি এতদিন যা ভেবেছি সব ভুল, I'm not a gay , আমার ভেতরের সমস্ত নোংরা ভাবনা আমি ত্যাগ করছি, আজ থেকে আমি নতুন একজন মানুষ। ' আমি মনে মনে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলাম আমার মিথ্যাচারের জন্য, কিন্তু এটাই ছিল আমার মুক্তির একমাত্র উপায়। বাসায় ফিরে আমি আমার রুমকে চিনতে পারছিলাম না, আমি যেন ভুলে অন্য কারো রুমে প্রবেশ করেছি, আমার সেই প্রিয় বাবা মা, কিন্তু তারা ভিন্ন, আমার সম্পূর্ণ অপরিচিত। আমি তিন মাস আগের সেই রাতের কথা ভাবলাম। একটি ছোট্ট সত্য আমার পুরো জীবনটাই বদলে দিল। আমি কি কখনো ফিরে পাব আমার সেই চিরচেনা পৃথিবীকে ??

৩.
আমি আবিদ। মধ্যবিত্ত একটি খুব সাধারণ ঘরের ছেলে। জীবনে পথ চলতে গিয়ে এতটা বন্ধুর পথে হাটতে হয়েছে যে কখনো প্রেম ভালোবাসা নিয়ে ভাবার সময়ই পাইনি। রাতুল আমাদের কলেজেই পড়তো। কিন্তু ওর সাথে তেমন কথা হতো না, সে ছিল অনেক বড়লোক ঘরের ছেলে, কলেজের হিরো। মেয়েরা তার জন্য পাগল ছিল, রাতুল খুব ভাল ফুটবল খেলত, সবাই তাকে অনেক পছন্দ করত। আমিও রাতুলকে অনেক পছন্দ করতাম কিন্তু তার মত ছেলের সাথে নিজে গিয়ে পরিচিত হওয়া বা তার সাথে বন্ধুত্ব করা আমার পক্ষে সম্ভব ছিল না, মনে হত সে যদি আমাকে পাত্তা না দেয়। কি দরকার শুধু শুধু সখ করে অপমানিত হবার? অনেক দিন ধরেই রাতুল কলেজে আসে না। যেন হঠাৎ করেই কোথাও উধাও হয়ে গেছে সে. অনেকের কাছে শুনলাম সে নাকি ড্রাগ addicted হয়ে গেছে, ইয়াবা, হিরোইন এসব খায়। তার বাবা মা তাকে শহর থেকে দূরে কোনও এক মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে দিয়েছেন। কিন্তু কেন জানি আমি কখনো বিশ্বাস করতে পারিনি যে রাতুলের মত হাসি খুশি প্রাণবন্ত একটি ছেলে কখনো নেশাখোর হতে পারে! আজ প্রায় তিন মাস পর কলেজে রাতুলকে দেখলাম। তাকে দেখে আমি অবাক হয়ে গেছি, কে বলবে এই সেই তিন মাস আগের রাতুল ? সে যেখানেই দাঁড়াত সেখানেই আড্ডা জমে যেত। কলেজে তার বন্ধুর অভাব ছিল না, আর আজ সে চুপচাপ একা পেছনের বেঞ্চে বসে আছে, কারো সাথেই কথা বলছে না। অনেক শুকিয়ে গেছে সে, চোখ গুলো শান্ত, স্থির, যেন অনেক কষ্ট লুকিয়ে আছে সেখানে। কেন জানি আমার ভেতরে একটা অদ্ভুত মায়া হচ্ছিল রাতুলের জন্য।

আজ আইয়ুব স্যারের ক্লাস, অসাধারণ একজন মানুষ, তিনি আমাদের বাংলা পড়াতেন। তিনি হঠাৎ করে আমাদের সবাইকে জিজ্ঞাসা করলেন, ' কোন ব্যক্তি কি তার মুল্যবোধ বা বিশ্বাসে অটল থাকতে পারবে যদি তার পরিবার বা সমাজ সেটাকে মিথ্যা বা ভুল ভাবে? তোমরা কি মনে কর? ' আমি হাত তুললাম, স্যার আমাকে বলার সুযোগ দিলেন, 
-আমি মনে করি আমাদের বিশ্বাস সত্য হবে যদি আমোদের হৃদয় জানে তা সঠিক এবং সত্য' 
-কিন্তু তোমার বিশ্বাস যদি তোমার আপন জনকে কষ্ট দেয়, যদি তোমাকে সবার থেকে আলাদা করে দেয়?' 
-I think, the truth is always remains truth , আমরা যদি যা সত্য, তা যতোই নির্মম হোক না কেন তাকে সত্য হিসেবে গ্রহণ করতে পারি , তাহলে কেউই কষ্ট পাবে না, আর তখন সবাই সুখী হতে পারবে।' 
স্যার আমার জবাবে অনেক খুশী হলেন, বললেন 
-ঠিক বলেছ আবিদ, মিথ্যা দিয়ে কাউকে সুখী করা যায় না, মিথ্যার কদর্য রূপ একদিন সবার সামনে বেরিয়ে আসবেই...

৪.
সেদিন ক্লাস শেষে আমি যখন কলেজ থেকে চলে আসছিলাম, রাতুল আমাকে পেছন থেকে ডাকল, 
-আবিদ, শোন, তোমার সাথে আমার কিছু কথা ছিল
-হ্যাঁ, বল
-তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে?
-আসলে রাতুল, আমি একটা পার্ট টাইম জব করি। আমাকে এখন সেখানে যেতে হবে
-কোথায়?
-কম্পিউটার ভিলেজে, তুমি যাবে আমার সাথে?
-ওকে, চল তাহলে...
রাতুল আমার সাথে ভিলেজে গেল, সারাটা বিকেল আমার সাথেই থাকলো, সন্ধের পর কাজ শেষ হলে তাকে নিয়ে একটি কফি শপে গেলাম। রাতুল চুপচাপ ধূমায়িত কফির মগে চুমুক দিচ্ছিল, আমি প্রথম নীরবতা ভাঙলাম, 
-তুমি কি আমাকে কিছু বলতে চাও?
রাতুল একটু সংকোচ বোধ করছিলো। তারপর ধীরে ধীরে বলল,
-সবাই জানে, আমি ড্রাগ addicted হয়ে গেছিলাম, কিন্তু তা মিথ্যা 
-তাহলে সত্যিটা কি?
-তুমি আজ ক্লাসে যা বলেছ তা কি তুমি মন থেকে বিশ্বাস কর?
-হ্যাঁ, কেন?
-আমি তোমাকে কিছু বলতে চাই, আমি কাউকেই কিছু বলতে পারছি না, মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব।
-আমাদের সবার জীবনেই এমন কিছু খারাপ সময় আসে, তুমি আমাকে সব বলতে পার। আমি তার কাঁধে হাত রাখলাম। 
-আমি তোমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারি ?
তার কোন কারণ ছিল না আমাকে বিশ্বাস করার। কারন আমরা বন্ধু ছিলাম না তখন পর্যন্ত। কিন্তু রাতুলের এমন একজন মানুষ প্রয়োজন ছিল যে তার কথা শুনবে, তাকে বুঝবে, তাকে বিচার করতে যাবে না। 
-তুমি যদি চাও আমাকে বলতে পার, আমি কাউকে কিছু বলব না, প্রমিস...
-আবিদ, আমি একটা গাধার মত কাজ করেছি। আমি ভেবেছি, বাবা মা আমাকে বুঝবে, যেহেতু তারা আমাকে অনেক ভালোবাসে।
-তারা তোমাকে বোঝেনি?
-না, তারা আমাকে ঘৃণা করে, আমি তাদেরকে আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা বলেছিলাম, আমি ভেবেছি তারা আমাকে মানসিকভাবে সাহায্য করবে। আমি কখনো ভাবিনি, যে মা আমার কপালে প্রতিদিন চুমো দিত, আজ আমার সত্যিটা জানার পর তিনি আমার মুখ দেখাও পাপ মনে করবেন।
-কি এমন ভয়ংকর সত্য বলেছিলে তুমি?
-আমি বলেছি, 'I'm Gay, I feel so helpless. I never feel any attraction for girl' 
রাতুল কাঁদতে লাগলো, ভাগ্য ভাল, কফিশপ টাতে তেমন বেশী মানুষ ছিল না, তাছাড়া আমরা একটু ভেতরের দিকে বসে ছিলাম। রাতুল বলতে লাগলো কিভাবে একটি ছোট্ট সত্য তার জীবনকে পুরোপুরি বদলে দিল। কিভাবে হোমে নিয়ে গিয়ে একটি জীবন্ত মানুষকে জিন্দা লাশে পরিণত করা হল। সেদিন আমার মুখে কোনও ভাষা ছিল না, আমি চুপচাপ স্তব্ধ হয়ে শুনেছি জীবনের কিছু নির্মম বাস্তবতা।

৫. 
সেদিন সন্ধ্যায় কিভাবে আবিদকে নিজের ভেতরের সব কথা এভাবে বলেছি আমি জানিনা। কিন্তু আশ্চর্যের বিষয় আমার বাবা মায়ের মত আবিদের চোখে কোন ঘৃণা ছিল না। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল। তার চোখ পানিতে টলমল করছিলো। একজন straight হওয়ার পরও সে আমাকে খুব সাধারণ ভাবে গ্রহণ করেছে। সেদিন থেকেই আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেলাম। আবিদ আমাকে কম্পিউটার ভিলেজে পার্ট টাইম চাকুরী জোগাড় করে দিল। যদিও টাকার আমার তেমন প্রয়োজন ছিল না। ছোটবেলা থেকেই কোন কিছু না চাইতেই আমি পেয়েছি। কিন্তু কলেজ থেকে ফেরার পর একা একা বাসায় ভাল লাগতো না। তাছাড়া সেখানে আবিদের সান্নিধ্যও আমি বেশ উপভোগ করতাম। প্রথমে বাবা চাকুরী করতে দিতে রাজী হয়নি। পরে মা বাবাকে রাজী করাল এই বলে যে, ব্যস্ত থাকলে আমি ভাল থাকব। ধীরে ধীরে আমি যেন নিজেকে একটু একটু করে ফিরে পাচ্ছিলাম। আবিদের বন্ধুত্ব, তার সঙ্গ, আমার মনের ঘা গুলোকে ক্রমশ সারিয়ে দিচ্ছিল। প্রতিদিন কাজ শেষে সন্ধ্যায় আমরা রাস্তায় রাস্তায় ঘুরতাম। আবিদের সাথেই আমি জীবনে প্রথম রাস্তার ছোট টঙ্গের দোকানে চা খেয়েছি। রাস্তার ধুলো বালি মাখা চটপটি খেয়ে ঝালে চোখে পানি ফেলেছি। মাঝে মাঝে কলেজ ফাঁকি দিয়ে সমুদ্র পাড়ে যেতাম, আমি পানিতে নামতে না চাইলে আবিদ আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিত। কখনো হাঁটু পর্যন্ত প্যান্ট উঠিয়ে পানিতে চুপচাপ দাড়িয়ে থাকতাম। আবিদ আমাকে শক্ত করে ধরে রাখত, হয়তো সে ভয় পেত যদি সাগরের ঢেউ আমাকে ভাসিয়ে নিয়ে যায়। আমি বুঝতে পারছি আমি ধীরে ধীরে আবিদের প্রতি দুর্বল হয়ে পড়ছি। রাস্তায় হাঁটার সময় সে যখন আমার কাঁধে হাত রাখে আমি শিহরিত হই, সমুদ্রে নেমে আবিদ যখন আমার হাত ধরে আমার শরীর জেগে উঠে। প্রতিদিন বিদায় নেওয়ার সময় আবিদ যখন হ্যান্ডশেক করে, আমার সমস্ত ইন্দ্রিয় তাকে অনুভব করে, ইচ্ছে করে তাকে শক্ত করে জড়িয়ে ধরি। কিন্তু আমি জানি আবিদ আমার মত নয়, তার অনেক বান্ধবী আছে। আমি চাইনা আমার সামান্য ভুলের জন্য তাকে হারাতে। সে না হয় বন্ধু হয়েই আমার পাশে থাকুক।

৬. 
ধীরে ধীরে আমি রাতুলের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিলাম, আমাদের সম্পর্ক ক্রমশ সীমানা পেরিয়ে এগিয়ে যাচ্ছিল কোন এক অনিশ্চয়তার পথে। রাতুল কি আমাকে পছন্দ করে? এর মধ্যেই আমাদের HSC পরীক্ষা শুরু হল। আমরা দুজনই পড়া শোনা, পরীক্ষা এইসব নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেলাম। পরীক্ষা শেষ হল, আগের মতো আমাদের আর দেখা হত না, পরীক্ষার সময় আমরা দুজনই চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। ভর্তি কোচিং, বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষার জন্য দৌড়াদৌড়ি সব কিছু নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে গেলাম যে, রাতুলের খুব একটা খোঁজ রাখতে পারিনি। হঠাৎ একদিন সকালে মোবাইলের রিংটোনের শব্দে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই, 
-শুভ জন্মদিন
-রাতুল, এতদিন পর, তোর মনে ছিল?
-আমার সবচেয়ে প্রিয় বন্ধুর জন্মদিন, আমি কিভাবে ভুলে যাই বল?
-আমার নিজেরও কিন্তু মনে ছিল না, THANKS দোস্ত
-Thanks দিতে হবে না, আজকে তোর একটু সময় হবে?
-কেন, দেখা করবি?
-হ্যাঁ' ওকে, আমি বিকেল ৪টায় তোর জন্য আমাদের প্রিয় কফি শপটাতে অপেক্ষা করব...

৭. 
সেদিন বিকেলে অনেক দিন পর আমরা দেখা করলাম। রাতুল আমাকে একটি ডায়রি উপহার দিয়েছিল। তার মন খুব খারাপ ছিল, রাতুলের বাবা মায়ের ইচ্ছে সেও তাদের মত একজন ডাক্তার হোক, কিন্তু অনেক ভাল ছাত্র হওয়া সত্ত্বেও রাতুল মেডিকেলে চান্স পেল না, তার বাবা বলেছেন এক বছর ড্রপ দিয়ে ঘরে বসে 2nd বার মেডিকেলের জন্য পড়াশোনা করতে. কিন্তু আমি জানতাম এভাবে এক বছর ঘরে বসে থাকলে সে মানসিক ভাবে আরও ভেঙ্গে পড়বে। তাই নিজেই অনলাইন থেকে দুজনের জন্য ফরম তুলে রাতুলকে অনেকটা জোর করে একসাথে রুয়েটে পরীক্ষা দিলাম, এবং সৌভাগ্যবশত দুজনেই টিকে গেলাম একসাথে। আমি অবশ্য চুয়েটেও চান্স পেয়েছি কিন্তু রাতুলকে রাজশাহীতে একা পাঠানো আমার পক্ষে সম্ভব ছিল না। রাতুল অনেকটা শুধুমাত্র আমার জন্যই তার বাবা মায়ের ইচ্ছের বিরুদ্ধে engineering এ ভর্তি হল। বাসা থেকে রাতুলকে বলা হল এখন থেকে তার নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে, সে যেন পরিবার থেকে কখনো কিছু আশা না করে.

৮. 
ক্লাস শুরু হল, রাতুল ও আবিদ পেল জীবনের নতুন স্বাধীনতা যা তারা আগে কখনো পায়নি। দুজন ভাল বন্ধু এখন হোস্টেলের রুম মেট, নিয়তি হয়তো তাদের একসাথে দেখতে চেয়েছে। তারা একসাথে ক্লাসে যেত, একসাথে খেত, অনেক রাত জেগে একসাথে গল্প করত। মজার ব্যাপার হল তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু হলেও একে অপরের কাছে যথেষ্ট লজ্জা পেত, রাতুল যখন কাপড় চেঞ্জ করত, আবিদ তখন কম্পিউটারের মনিটরে দিকে তাকাত। আবার আবিদ যখন টাওয়েল পড়ে গোসল সেরে আসতো, রাতুল তখন বইয়ের পাতায় মুখ লুকাত, তারা দুজনই সতর্ক থাকতো যেন কখনো একে অপরের গায়ে হাত না লাগে, এভাবেই কেটে গেল অনেকটা সময়।




৯. 
আজ রাতুলের জন্মদিন। তার মা তাকে ফোন করে উইশ করল, তিনি তার ভুল বুঝতে পেরেছেন। তিনি কুরিয়ারে ছেলের জন্য গিফট আর একটি চিঠিও পাঠিয়েছেন। 
“রাতুল, কেমন আছিস তুই, হয়ত আমাদের ছেড়ে অনেক ভালই আছিস, I'm sorry রাতুল, আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি, আমি মা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, পারলে ক্ষমা করিস, তুই কোন পাপ করিস নি , যদি কেউ পাপ করে, তাহলে আমরা করেছি তোকে হোমে পাঠিয়ে, আমরা বাবা মা হয়ে তোকে বুঝতে পারিনি, এটা আমাদের অক্ষমতা। সন্তান যদি বাবা মায়ের কাছেই আশ্রয় না পায়, তাহলে সে কোথায় যাবে, তুই Gay হোস আর যাই হ, তুই আমার সন্তান, এটাই তোর সবচেয়ে বড় পরিচয়, জানিনা তোর বাবা কখনো তার ভুল বুঝতে পারবে কিনা, আমি ছুটি পেলে তোকে দেখার জন্য রাজশাহীতে আসব, ভাল থাকিস। ...তোর মা” 
মায়ের চিঠি পড়ে রাতুলের চোখে পানি চলে আসলো। কতদিন তার মায়ের মুখটি সে দেখেনা, মাকে খুব দেখতে ইচ্ছে করছে। তার সব বন্ধুরাও তাকে উইশ করলো, কিন্তু যে মানুষটি তার জন্য সবচেয়ে স্পেশাল, সেই তাকে উইশ করতে ভুলে গেল। রাতুলের মনটাই খারাপ হয়ে গেল। তারপর ক্যাম্পাসে গিয়ে দেখল আবিদ একটা মেয়ের সাথে হাসাহাসি করছে, দেখে রাতুলের গা জ্বলে গেল, তাহলে কি আবিদ তার জন্মদিনের কথা ভুলে গেল? রাত ১১টার সময় হঠাৎ আবিদ বাইরে থেকে এসেই রাতুলকে জোর করে ছাদে নিয়ে গেল। রাতুল বিস্ময়ে অবাক হয়ে দেখল পুরো ছাদ ভর্তি অসংখ্য রঙ্গিন মোমবাতি, এত অসাধারণ সারপ্রাইজ সে তার জীবনে কখনো পায়নি। আবিদ হাসছে। 
-তোর মনে ছিল?
-কেন তুই একাই বুঝি মনে রাখতে পারিস?
-তাহলে সারাদিন উইশ করলি না কেন?
-তাহলে এই গাধাকে সারপ্রাইজ দিতাম কিভাবে?
-কি, আমি গাধা!
-হ্যাঁ, গাধাই তো
-গাধা হইলে ভাল, এখন আমার গিফট দে
রাতুল কিছু বুঝে উঠার আগেই আবিদ তাকে চুমো খেতে শুরু করলো। রাতুল অবাক হয়ে, 
-এটা কি হইল?

-I Love You রাতুল, তুই ছাড়া আমি অসম্পূর্ণ, তুই পাশে থাকলে আমার প্রতিটা দিন স্পেশাল হয়ে যায়, তুই তো আমার জীবনের অক্সিজেন, অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচে বল?
-কিন্তু তুই তো straight?
-মিথ্যে কথা, আমি তোকে ভালোবাসি সেই কলেজের প্রথম দিন থেকেই, তোর কষ্টগুলো তোর মত করেই আমি অনুভব করতাম কারণ I am also gay
-আমি confused, এই কথা তুই আমকে এতদিন বলিসনি কেন? তুই ভাল করেই জানতিস আমি তোকে কতটা ভালোবাসি
-Because, I was waitting for the right time, আমি চাইনি তখন আমরা কোন সম্পর্ক শুরু করি। মনে আছে তুই আমাকে বলেছিলি, তোকে যদি কোনদিন ঐ হোমে ফিরে যেতে হয়, তুই মরে যাবি। আমি তোকে নতুন করে কোন সমস্যায় ফেলতে চাইনি, তুই তোর ধর্ম, পরিবার আর নিজেকে নিয়েই অনেক কনফিউজড ছিলি, I didn't tell you because I care so much, I had to protect you 
-তুই যদি আমাকে ভালবাসিস, তাহলে অনিতার সাথে মাখামাখি করছিলি কেন?
-সেটা তো তোকে রাগানোর জন্য, তুই কি জানিস তোকে রাগলে পাকা টমেটোর মত দেখায়, আর আসিফ স্যার যে তোর হাত ধরে কথা বলছিল? 
-তুই না ...
-আমি কি?
-একটা আস্ত শয়তান
-আর তুই তো আমার লাল টুকটুকে লক্ষ্মী বৌ...
আবিদ রাতুলের সামনে হাঁটু গেড়ে বসে পকেট থেকে আংটি বের করলো। 
-Will you be my life partner?

জবাবের অপেক্ষা না করেই রাতুলের হাতে আংটি পরিয়ে দিল। রাতুলও আবিদকে শক্ত করে জড়িয়ে ধরল। এই মানুষটিকে সে কখনো হারাতে চায় না। আজ সে আবিদকে ভালবাসবে তার সব কিছু উজাড় করে দিয়ে। এমন সময় বৃষ্টি এসে দুজনকে ভিজিয়ে দিল। বছরের প্রথম বৃষ্টি রাতুল আর আবিদের জীবনের সকল অতীত ধুয়ে সাফ করে উন্মোচিত করলো ভালোবাসার এক নতুন দিগন্ত। 


The rain drops are conspiring with my hidden desire. 
Just look... 
The soft gentle breeze is saying something extra ordinary
-Why this distance between us? 
Just look... 

ষষ্টি

শিমুল রোজ এই রাস্তা দিয়ে যায় কিন্তু কখনও রাস্তার পাশে এতো সুন্দর বসার বেঞ্চ দেখেনি। এতো সুন্দর যে দেখলেই বসতে ইচ্ছে করে। সে কোন কাজে বের হয়েছিল কিনা মনে করতে পারলনা কিন্তু কিসের টানে যেন মোহিত হয়ে বেঞ্চিতে বসে পড়ল। বসার সাথে সাথেই কোথা থেকে একটা ছেলে এসে তার পাশে বসল। তার মতই ২৪/২৫ বছরের একটা ছেলে। ছেলেটাকে সে এই প্রথম দেখছে কিন্তু তাকে অনেক পরিচিত আর আপন মনে হচ্ছে তার কাছে। আজব ব্যাপার ছেলেটা যে কখন তার হাত ধরে গল্প করা শুরু করছে সে বুঝতে পারেনি কিন্তু ব্যাপারটা তার কাছে মোটেও অস্বাভাবিক মনে হচ্ছেনা বরং যদি হাত না ধরত সেটাই তার কাছে অস্বাভাবিক মনে হত। কি গল্প করে যাচ্ছে ছেলেটা সেসব কিছুই তার মাথায় ঢুকছেনা। আরে একি!!!! সুন্দর সেই বেঞ্চিটা এখন কামরান মিয়ার চায়ের দোকানের বেঞ্চি মনে হচ্ছে। ছেলেটা কি সুন্দর চায়ের মধ্যে ডালপুরি ভিজিয়ে খাচ্ছে। তাকেও মুখে তুলে খাওয়াচ্ছে কিন্তু ব্যাপার কি কামরান মিয়ার পুরীগুলো আজকে এমন পানসে লাগছে কেন। চিবুতেও কিরকম জানি লাগছে আর কোন স্বাদ বুঝা যাচ্ছেনা। ওরা চা খাচ্ছে এর মাঝে শিমুলের মেঝ ভাই যিনি আয়ারল্যান্ডের ডাবলিনে থাকেন হঠাৎ তিনি কোথা থেকে জানি সামনে এসে দাঁড়ালেন। 
-কিরে তুই এখানে???? আর আমি তোকে খুঁজে মরছি। আমার বাইকের চাবিটা দেখেছিস? খুঁজে পাচ্ছিনা। 
শিমুলের উত্তরের অপেক্ষা না করেই উনি যেমন উল্কার বেগে এসেছিলেন ঠিক তেমনি উল্কার বেগেই চলে গেলেন। একবারও জিজ্ঞেস করলেননা, এই ছেলেটা তোকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে কেন। এখানেই শেষ না। শিমুলের জন্য যে আরও নাটকীয়তা বাকি রয়েছে। 

কামরান মিয়ার চায়ের দোকানের বেঞ্চকে এখন মনে হচ্ছে মতিন আঙ্কেলের পাকিস্তানি আমলের জাপানি CD-80 মোটর সাইকেল যেটারে এলাকার পোলাপান আড়ালে আবডালে পালসার বলে কিন্তু ব্যাপার কি আজকে একবারও ওটার স্টার্ট বন্ধ হচ্ছেনা আর স্পীডও ও যেন ১৫০সি সি পালসার থেকে দুইগুণ বেশি তবে অবাক করা বিষয় হোন্ডাটা মতিন আঙ্কেল না ওই ছেলেটা চালাচ্ছে।শিমুল তাকে জড়িয়ে ধরে বসে আছে।এতো এতো আজিব ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু সেগুলো শিমুলকে মোটেও স্পর্শ করছেনা যেন এরকমই হবার কথা। নাহ,এই অবস্থায়ও শিমুলকে বেশিক্ষণ থাকতে হল না।এবার সে নিজেকে আবিষ্কার করল একটা খালি মাঠে যেখানে কোন ফসল নাই শুধু ধু ধু মাঠ।সে 'ষষ্টি' বলে চিৎকার করে ডাকছে কিন্তু কেউ শুনছেনা।তাকে কেউ বলে দেয়নি কিন্তু সে নিশ্চিত বুঝতে পারছে সে ওই ছেলেটিকেই ডাকছে। ষষ্টিইইইইইইইইইইইইইইই.......
-কিরে ষওওওও শব্দ কি করছিস? স্বপ্ন দেখছিলি? 
মায়ের কথায় শিমুলের ঘুম ভেঙ্গে বুঝতে পারল সে এতক্ষণ স্বপ্ন দেখছিল।এখন কেমন লজ্জা লজ্জা লাগছে তার।মনে হচ্ছে মা সব বুঝে গেছে। 
-তাড়াতাড়ি উঠ, বাজারে যেতে হবে। 

এই বলে মা চলে গেলেন। নাস্তা করতে গিয়ে বুঝতে পারল সে ভাল যন্ত্রণায় পড়েছে। কিরকম জানি অস্বস্তি লাগছে, যা কাউকে বুঝানো যাবেনা আর বুঝানো গেলেও এরকম স্বপ্নের কথা যে কাউকে বলা যায়না এটা সে জানে। মাথায় খালি ষষ্টি ষষ্টি নামটা বাজছে। রাস্তায় একটা ছেলেকে দেখে শিমুল থমকে দাঁড়াল। আরে এই ছেলেকেইতো রাতে স্বপ্নে দেখেছে সে।হা করে ছেলের দিকে থাকিয়ে থাকল কিছু বলার আর সুযোগ পেলনা। তার আগেই ছেলেটা একটা তরুণীর হাত ধরে পগারপার। বাজার করতে গিয়ে তরকারিওয়ালার দিকে চেয়ে আবার তার পিলে চমকে গেল। রাস্তার ওই ছেলে না,এই ছেলেই স্বপ্নে এসেছিল।
-কেমন আছেন ভাই? তরকারির কুশল জিজ্ঞেস না করে তরকারিওয়ালার কুশল জিজ্ঞেস করায় লোকটা কিছুটা অবাকই হল।তার মুখে স্পষ্ট তা ফুটে উঠেছে কিন্তু শিমুলের সেদিকে খেয়াল নাই।সে কথা বলেই যাচ্ছে। 
-আপনাকেতো আগে দেখিনি,নতুন এসেছেন বুঝি? 
-জ্বি ভাইজান,নতুন এসেছি। 
-আপনার তরকারিগুলা অনেক সুন্দর,আপনার নাম কি? প্রশ্ন করেই তার মেজাজ খারাপ হয়ে গেল।সে এসব কি করছে, সে কি পাগল হয়ে গেল? লোকটাকে এসব অবান্তর কথা বলার কোন মানে হয়না। 
-আমার নাম জসিম মিয়া ভাইজান। ও আচ্ছা বলে সে চলে এলো ওখান থেকে। শিমুল বুঝতে পারছেনা তার কি হয়েছে।কোন অপরিচিত মুখ দেখলেই তার কাছে মনে হচ্ছে এই সেই ছেলে যাকে সে স্বপ্নে চিৎকার করে ডাকছিল।তার কি মাথা খারাপ হয়ে গেল।সারাদিন থেকে মাথায় শুধু একটা নামই বাজতেছে। পরদিন ক্লাসের শেষে উৎপলের সাথে গল্প করছিল শিমুল। 
-আচ্ছা উৎপল তোর জানামতে কোন ছেলে আছে যার না ষষ্টি? 
-আছেতো,আমাদের পাশের বাড়ির এক কাকাত ভাইয়ের নাম ষষ্টিচরণ। কিন্তু হঠাৎ এই কথা জানতে চাচ্ছিস কেন? 
-না এমনি,একটা বইতে নামটা পড়ছিলাম।কেমন অদ্ভুত নাম তাই জিজ্ঞেস করলাম। 
-ও আচ্ছা। 
-এই চল না তোদের গ্রাম থেকে ঘুরে আসি।দিনে দিনে ঘুরে চলে আসব। 
-কি ব্যাপার বলতো?কতদিন বললাম চল যাই গেলিনা আর আজ নিজে থেকে বলছিস। 
-আরে ব্যাপার আবার কি,শহরে থাকতে থাকতে একঘেয়ে লাগছে তাই একটু যেতে চাইলাম। তুই না চাইলে যাবনা। 
-ধুর পাগল,আমি কি সেই কথা বলছি।আচ্ছা বল কবে যাবি? 
-পরশুদিনতো ভার্সিটি অফ,চল ওইদিনই যাই। 
-ঠিক আছে,তাইলে পরশু ভোঁরে রওয়ানা দিতে হবে তাইলে দিনেদিনে ঘুরে চলে আসা যাবে।
-ওক্কে দোস্ত। 
শিমুলের মনেহল সে বেশি বাড়াবাড়ি করে ফেলছে,কি না কি স্বপ্নে দেখছে আর এটা নিয়ে অযথা মাথা ঘামাচ্ছে।আবার পরক্ষণেই মনেহল দেখি ই না একটু চেষ্টা করে,যে মানুষটার জন্য এতদিন থেকে অপেক্ষা করছি হয়ত তাকে পেয়েও যেতে পারি।

পরদিন দুপুরে ওরা হবিগঞ্জে উৎপলের গ্রামের বাড়ি গিয়ে পৌঁছল।হাত মুখ ধুয়ে খেয়েধেয়ে ওরা গ্রাম দেখতে বের হল। উৎপল বলল,জানিসতো আমাদের গ্রাম হল এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় গ্রাম। 
-জানিরে বাপ,সাধারণ জ্ঞানের বই ছাড়াও তোর মুখে যে এটা কতবার শুনছি তা হিসেব ছাড়া। 
-আরে গাধা আমি কি তোদের এই 'বানিয়াচং' গ্রাম দেখার জন্য এতো দূর থেকে কষ্ট করে এসেছি, আমিতো এসেছি আমার ষষ্টিকে দেখার জন্য। এটা অবশ্য মনেমনেই বলল। শিমুল ভেতর ভেতর উশখুশ করছে উৎপলকে কিভাবে ষষ্টির কথা বলবে। কোন একটা প্রসঙ্গ টেনে এনে বলতে হবে নইলে আবার কি না কি মনে করবে। উৎপল তাকে এটা ওটা দেখাচ্ছে কিন্তু তার মন পড়ে আছে ষষ্টিচরণের ভাবনায়। সে কি তার স্বপ্নের মত হবে?ষষ্টির সাথে সে কিভাবে কথা বলবে।এইসব সাতপাঁচ ভাবছে কিন্তু মাথায় কোন বুদ্ধিই আসছেনা।কিভাবে ষষ্টির প্রসঙ্গ তুলা যায়। হঠাৎ উৎপল বলল,এই শিমুল তুই ষষ্টি দা'র কথা বলছিলি না?ওই যে ষষ্টি দা'দের বাড়ি।যাবি নাকি উনাদের বাড়ি? শিমুল মনেমনে ভাবল,একেই বলে মেঘ না চাইতেই বৃষ্টি।একেবারে বাড়িই পেয়ে গেছি।কিন্তু মুখে বলল আরেক কথা। 
-যাবি?তুই গেলেতো যাব। 
-আরে তুই ওইদিন নাম বলছিলি তাই বললাম। আমরা তেমন একটা যাইনা।তাইলে থাক যাবনা। 

শিমুল মনেমনে নিজেকে নিজে একশ একটা গালি দিল। আরে কি দরকার ছিল তোর উৎপলের কাছে এতো ভাব ধরার। এখন বুঝ মজা এতদূর থেকে এসে একেবারে বাড়ির মুখে এসেও স্বপ্নের মানুষের বাড়ি যেতে পারলিনা। এ যে তীরে এসে তরী ডোবার মতো অবস্থা। হঠাৎ মনেহল সে যদি উৎপলকে বলে যে,তার পানির তৃষ্ণা পেয়েছে তাইলে হয়তো উৎপল তাকে ওই বাড়িতেই নিয়ে যাবে কারণ আশেপাশে আর কোন বাড়ি নেই। 
-উফফফ!এতো রোদ উঠেছে রে, খুব পানির তৃষ্ণা পেয়েছে। দেখতো আশেপাশে কোন দোকান আছে কিনা? উৎপলকে বলল শিমুল। 
-এটা আপনার শহর না যে একটু পরপর দোকান পাবা আর পেলেও পানি পাবেনা। পয়সা দিয়ে কিনে পানি খেতে হয় এটা গ্রামের লোকেদের কল্পনায়ও নেই তাই দোকানে কেউ পানি রাখেনা। তারচেয়ে চল ষষ্টি দা'দের বাড়ি গিয়ে পানি খেয়ে চলে আসি। যাক মাছ টোপ গিলছে ভাবল শিমুল আর মনেমনে বলল, “আরে গাধা আমিতো দেখতেই পাচ্ছি আশেপাশে দোকানপাট নাই আর সেজন্যইতো এই পানি খাওয়ার নাটকটা করা।” শিমুল মুখে এমন ভাব ফুটিয়ে বলল, কি আর করা ,চল তাইলে ওবাড়িতেই যাই।যেন নিতান্তই অনিচ্ছায় শুধু পানি খাওয়ার জন্যই যাচ্ছে। বাড়ির ভেতর ঢুকে উৎপল ডাক দিল, ষষ্টি'দা বাড়িত আছইন নি? ভেতর থেকে ১৫/১৬বছরের একটা মেয়ে বের হয়ে বলল, বাবা ক্ষেতো কাম করতা গেছইন। 
-তোমার মারে কও ঠাকুর বাড়ি থাকি কাকা আইছইন,একটু জল খাইতা। 
উৎপলের মুখে হবিগঞ্জের আঞ্চলিক কথা শুনে এতক্ষণে শিমুল হাসতে হাসতে মরে যেত কিন্তু তার কানে এসব কিছুই যাচ্ছেনা। এতো বড় মেয়ে যদি ষষ্টির হয় তাইলে ষষ্টির বয়স কত হবে, এসব চিন্তাই শিমুলের মাথায় ঘুরপাক খাচ্ছে। ওরা বারান্দায় পাতা পাটিতে বসল। ভেতর থেকে ৩৫/৪০বছর বয়স হবে এমন একজন মহিলা একটা প্লেটে নারকেলের নাড়ু আর পানি নিয়ে এলেন।
-''আরে বৌদি ইতা কেরে আনতে গেলাইন কইন ছেন'' বলে উৎপল পরিচয় করিয়ে দিল শিমুলকে ষষ্টির স্ত্রীর সাথে। 
-তুমি রে'বো আমরারে ভুইল্লা ওই গেছ,এখন দি আওই না। 
-না গো বৌদি,পড়ালেখার চাপে বাড়িতই আইতাম ফারিনা।আইলে তুমরার ওনোও আইতাম। 

উনার কাছ থেকে বিদায় নিয়ে ওরা বের হয়ে গেল। শিমুল ষষ্টির মেয়ে আর বউকে দেখে ষষ্টিকে দেখার আর সাহস করতে পারলনা। ফেরার পথে মাঠে প্রায় মধ্যবয়স্ক একটা লোককে দেখিয়ে উৎপল বলল আরে ওইযে ষষ্টি'দা। চল দেখা করে আসি। উৎপলের কথা শুনে লোকটার দিকে তাকিয়ে শিমুলের মুখ দিয়ে অস্ফুটস্বরে বের হয়ে এল ''OHHH MY GOD" 
-কি হয়েছে রে? 
-না তোদের মাঠটাতো এতো বড় তাই বললাম।তুই যা দেখা করে আয়, আমি ওই গাছের নীচে বসি। হাঁটতে হাঁটতে পায়ে ব্যাথা করছে। 
ওইদিন ওদেরকে হবিগঞ্জেই থাকতে হল।উৎপলের মা কিছুতেই একদিন না রেখে ওদেরকে আসতে দিবেন না। রাতে শুয়ে শুয়ে শিমুল ভাবল অনেক পাগলামি হয়েছে আর না।ষষ্টির ভুত এখানেই দাহ করে সিলেট যেতে হবে।

সিলেট এসেছে ওরা আজ ৫দিন হল।অনেক কষ্টে ষষ্টির ভূত মাথা থেকে নামিয়েছে শিমুল। এর আরও ২/৩দিন পর ওর মেঝ ভাই রুমেল যিনি ডাবলিনে থাকেন তিনি ফোন দিলেন শিমুলকে। 
-হ্যাঁ শোন, এখানে আমার সাথে একটা ছেলে কাজ করে। ওর দেশের বাড়ি ভৈরবে। 
-কি হইছে তার? পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলছে? 
-ফাজলামি করবিনা, একটা থাপ্পড় খাবি। 
-আচ্ছা ঠিক আছে,বল। 
-সে দুই সপ্তাহ হল দেশে এসেছে।ওর সাথে তোদের জন্য আমি কিছু জিনিসপত্র দিছি সে ওগুলো দিতে সিলেট আসবে আর এখানে কিছুদিন বেড়াবে। 
-কবে আসবেন উনি? 
-এইতো দু'একদিনের ভেতর হয়তো আসবে।আমি ওকে তোর সেল নাম্বার দিছি সে তোকে ফোন করবে। 
-আচ্ছা
-শোন,তুই ওকে ষ্টেশন থেকে এগিয়ে নিয়ে আসবি আর সে যতদিন সিলেট থাকবে আমাদের বাসায় থাকবে। 
-আচ্ছা ঠিক আছে। 
-যেখানে যেখানে যেতে চায় নিয়ে যাবি। ওর যেন কোন অযত্ন না হয়। নইলে আমি খুব লজ্জা পাব। 
-তুমি কোন চিন্তা করনাতো, জীবন দিয়ে হলেও তোমাকে আমি লজ্জার হাত থেকে বাঁচাব।হাঃহাঃহা... 
-আবার ফাজলামি! আম্মাকে দে এখন। 
শিমুল মায়ের কাছে ফোনটা দিয়ে চলে গেল। পরদিন দুপুরে খেতে বসেছে এমন সময় অপরিচিত একটা নাম্বার থেকে শিমুলের মোবাইলে কল এল। 






-হ্যালো 
-হ্যালো, এটা কি শিমুলের নাম্বার? 
-হ্যাঁ,আপনি কে বলছেন?
-আমি ষষ্টি, রুমেলের বন্ধু। 
-ষষ্টিইই!!!!!!!!!! 
বলেই শিমুলের গলায় ভাত আটকে গেল। ওপাশ থেকে বেচারা ষষ্টি বলে যাচ্ছে, হ্যালো শিমুল।আপনি ঠিক আছেনতো। হ্যালো শিমুল,হ্যালো হ্যালো....

পুনশ্চঃ ''নিষিদ্ধ নীরব'' যে আমার স্ট্যাটাসে আমার এই স্বপ্নের কথা শুনে আমাকে এটা নিয়ে একটা অনুগল্প লিখতে বলছিল। সে না বললে হয়তো বিষয়টা মাথায়ই আসতনা। এবং আদিত্য রায়কে বিশেষভাবে ধন্যবাদ এত সুন্দর করে আমাকে হবিগঞ্জের আঞ্চলিক ভাষা অনুবাদ করে দেয়ার জন্য

শঙ্খ প্রেমের গল্প

সামনে বিস্তীর্ণ চারণভূমি। বর্ষার শেষে যা তিন গ্রামের আমিষের চাহিদা মেটায়। আবার ঋতুর বদলে কখনো ঈরির বলক, কখনো হলদেছেটা সরষে ক্ষেত, আবার কখনো উদোম বালকদের খেলার মাঠে রূপ নেয় এ ভূমি। আর এর সাথেই বিশাল এক টিলার মত হয়ে আছে শত বর্ষের পুরনো একটি গ্রাম। ছয় ঋতুর ছয়টি স্বাদ উপভোগের জন্য এর চেয়ে যোগ্য কোন স্থান খুজে পাওয়া মুশকিল। সময়টি নব্বইয়ের দশকের শুরুর দিকে হলেও এখানে যেন ক্যালেন্ডার এখনো সেই সত্তরের দশকেই আটকে আছে। এখনো ট্যান্ডেস্টার টাইপের যন্ত্রের বিশেষ ব্যবহার দেখা যায় এখানে। এখনো বিয়ের দেন দরবারের তালিকায় সুউচ্চ স্থান করে নেয় একটি সোনালি রঙের সিকো ফাইভ ঘড়ি নয়ত একটি বাংলা সাইকেল। আর বেশি ধনবান হলে একটি ১৪ ইঞ্চি সাদাকালো টেলিভিশন...

এমনি এক থমকে থাকা গ্রামের দুরন্ত কিশোর আসাদ ও নুর। বয়েস আর কত ১১/১২ হবে। আর বুঝে উঠার পর থেকে এই পর্যন্ত দুজন আলাদা আলাদা ভাবে একটা রাতও কাটিয়েছে বলে মনে হয়না। সম্পর্কে দুজন মামাতো ফুপাত ভাই। নুরের মা ভালবেসে বিয়ে করে পাশের বাড়ির সেলিম মিয়াকে। আর তাই নানা বাড়ি আর দাদা বাড়ি বলতে কিছু নেই নুরের কাছে। সবই নিজের। আর আসাদের বাবারও বিয়েটা বোনের বিয়ের সমসময়েই হয়ছিল। আর দুই বাড়ির দুই প্রথম প্রদীপ হয়ে ছ’মাসের ব্যাবধানে জন্ম নেয় আসাদ ও নুর। তাই ছোট বেলা থেকেই দুই পরিবারের নয়নের মনি এই দুই মানিক জোড়। একসাথে বড় হওয়া, একসাথে কথা বলা, এক পাতে খাবার খাওয়া, একসাথে সাতার কাটা, এমনকি একসাথে সুন্নতে খৎনাও হয়েছিল দুজনের।

বয়স বাড়ার সাথে সাথে দুজনের মাঝে বন্ধুত্বও জমে উঠেছিল সমান তালে। আর সাথে ছিল একে অন্যের জন্য অসম্ভব রকমের টান ও মায়া। নুর একটু বোকা টাইপের। খুব সরল। তেমন গুছিয়ে কথা বলতে পারে না। অপরদিকে আসাদ খুবই বুদ্ধিমান ও চতুর। কিন্তু সে কখনোই নুরকে কোথাও ছোট হতে দিত না। তাই বাড়ির সবাই বলত, “আমাগো নুর যদি মাইয়া অইত, তইলে ওরে আসাদের লগেই বিয়া দিতাম।” তখন মুখ ফুলিয়ে নুর বলত, “এহ আমার আর খাইয়া দাইয়া কাম নাই। ওরে বিয়া করি আর ও আমারে দিন রাইত খালি মারুক।” আসাদ তখন বিজ্ঞের ভঙ্গিতে বলত, “আরে গাঁদা তর দোষের লিগা তর গায় অন্য কেউ জানি হাত না দেয়, হেল্লেইগা আমিই তোর বিচার করি। ক্যান পরে আবার তরে বাওড়ের তোন মোরকফুল আইন্না দেই না!” আর বাড়ির সবাই তখন সার্কাস দেখার মত হাসতে থাকে।

মোরকফুল নুরের খুব প্রিয়। ও কারো উপরে যতই রেগে থাকুক না কেন। একটা তরতাজা মোরকফুলই ওর রাগ ভাঙ্গানোর জন্য যথেষ্ট। কিন্তু আসাদ ছাড়া আর কেউ যে ওর জন্য ফুল আনতে আধা মাইল হেটে হাঁটু কাদার বাঁওড় থেকে মোরকফুল আনবে না তা সে ভাল করেই জানে। আর তাই সে মাঝে মাঝে আসাদকে খাটানোর জন্য শুধু শুধু রাগের ভান করে থাকত। আর প্রিয় বন্ধুটির রাগ ভাঙ্গাতে আসাদ যখন আধা গায়ে কাদা মেখে ফুল নিয়ে আসত তখন নুর হো হো করে হাসত আর বলত, “তোরে ঢালী বাড়ির মাডি কাডা কেসসান গো মতন লাগতাছে।” আসাদের খুব রাগ হত তখন। মুখটা বাকা করে পুকুর ঘাটে যেতে যেতে বলত, “হ হ দেখমানে আমি যহন না থাকুম তহন কেডা তরে বাঁওড়ের তোন ফুল আইন্না দেয়।” কথাটা শুনে নুরের খুব খারাপ লাগত। কে জানে, হয়ত সে ভয় পেত। আসাদকে হারানোর ভয়। তাই পুকুর ঘাটে গিয়ে আসাদের হাঁটুতে পানি ঢালতে ঢালতে বলত, “কই যাবি তুই? তরে যাইতে দিলে তো। মাজায় দরি দিয়া বাইন্দা রাখুম তরে আমি।”

ছোট বেলা থেকেই আসাদ আর নুরের চলাফেরা দেখে গ্রামের সবাই অবাক হয়ে ভাবত এরা কি ভাই নাকি বন্ধু। নাকি দুটি দেহের মাঝেই একটি সত্তা। হিসেবটা মেলাতে পারতনা কেউ। হয়ত বর্তমান যুগ হলে অনেকেই এদের মধ্যকার সম্পর্কের নানা ব্যাখ্যা দিত। কিন্তু তখন কেউ এ নিয়ে ভাবত না। মানিক জোড় বলেই হেসে উড়িয়ে দিত। আর এভাবেই কেটে যাচ্ছিল আসাদ নুরের কিশোর কাল। 

নুর লেখাপড়ায় দুর্বল ছিল। দিনরাত ভ্যা ভ্যা করে পড়লেও স্কুলে স্যারেরা কিছু জিজ্ঞেস করলে হা করে তাকিয়ে থাকত। একদিন ক্লাসে স্যারের একটা প্রশ্নের উত্তর ভালভাবে না দিতে পারায় তাকে উত্তম মধ্যম পেতে হল। চোখের সামনে নুরকে শাস্তি পেতে দেখে আসাদের খুব কান্না পাচ্ছিল। নিউজপ্রিন্ট খাতা দিয়ে চোখ আড়াল করতে গেলে খাতাটার প্রথম পাতাটা ভিজে গেল। আর সহপাঠিরা তখন উচ্চস্বরে হেসে বলল, “দ্যাখ দ্যাখ বউ মাইর খায় আর জামাই বইয়া বইয়া কান্দে।” আত্বসম্মান বাচাতে চেপে গেল আসাদ। বাড়িতে এসে নুরের কি কান্না। আসাদ ওকে বুঝাতে গেলে আসাদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, “ছারে তোরে ভাল কয়। তরে মারে না। আর কিছু অইলেই খালি আমারে মারে। আর তুই চাইয়া চাইয়া খালি দেহছ। দেখবি না ক্যা আমারে মারলে তো তোর বালই লাগে। আবার অহনে আইছে কলা করতে।” এই বলে আবারো তার কলের গান চালু। আসাদ তাকে শান্ত করার চেস্টা করলেও সে মানতে নারাজ। পরে আসাদ লুঙ্গি পড়ে বাড়ি থেকে বের হতে গেলে নুর তার হাতটা টেনে ধরে বলে, “অইছে এই কালি হাঝের সময় আর ফুল আনতে বাঁওড়ে যাওন লাগব না। আমার রাগ ভাইঙ্গা গেছে।” বলেই দাত বের করে হেসে ফেলে। আসাদ তখন মুচকি হেসে বলে, “আল্লায় যে তরে কোন মাডি দিয়া বানাইছে কে জানে।”
-আমি জানি। আমারে বানাইছে বাইল্লা মাডি দিয়া, আর তরে বানাইছে আডাইল্লা মাডি দিয়া। হেল্লাইগা আমি খালি ছুইড্ডা ছুইড্ডা যাই আর তুই আবার আমারে একখানে কইরা জোড়া দেস...
ওর কথা শুনে আসাদ হো হো করে হেসে উঠে। স্যার পরের দিনের জন্য একটা বাড়ির কাজ করতে দিয়েছিল। বলেছিল যে বাড়ির কাজ করে না আনবে তাকে জোড়া বেত দিয়ে পেটানো হবে। কিন্তু নুরের মাথায় এই গুলা ঢুকেই না। পরীক্ষাও দেয় আসাদের খাতা দেখে দেখে। সে কয়েক বার চেস্টা করেও বাড়ির কজের অংক গুলা মেলাতে পারছিল না। পড়ে আসাদ ওর কাছ থেকে খাতাটা টেনে নিয়ে বাড়ির কাজ করে দিল। বলল, “গাধা ছারেরে আবার কইছ না অংক আমি কইরা দিছি তইলে তরেও খাওব ছারে আমারেও খাইব।” 
-অইল কমু না। তুই করছোত বাড়ির কাজ?
-হ আমি তোর আগেই কইরা বইয়া রইছি। আমি কি তোর মতন গাধা নাকি!
-তুই যতদিন আছোত ততদিন আমার গাধা অইতে সমেস্যা নাই।
-আর যেইদিন আমি থাকমু না?
-ধুর বলদ আসাদ যদি না থাকে তাইলে নুর আবার থাকে ক্যামনে। তুই আছোত আমি আছি। তুই নাই আমিও নাই। 
-হ দ্যাখমানে, বড় অইয়া বিয়া কইরা মাইজ্জা কাকার মতন খালি বউর পাছে পাছে ঘুরবা। তহন কি আর আসাদের কতা মনে থাকব!
-এহ! আমি তরে ছারা থাকতে পারুম না। বউরে কমু মার লগে বিতরের ঘরে ঘুমাইতে। আর আমি তর লগে ঘুমামু বারিন্দায়।
-তইলে তর বউ যদি গোসা কইরা বাপের বাড়ি যায়গা?
-গ্যালে যাউকগা। তাতে আমার কি! আমার তুই থাকলেই অইব। আর ভাল কতা, তুই তো আমার বড়, তর বিয়া আগে অইব। তাই তুই নিজের চিন্তা কর। তুই পারবি আমারে ছারা থাকতে?
-ক্যান তুই কি রুপবান আর আমি কি তোর রহিম নি যে তরে ছারা থাকতে পারুম না!
-হ হেইয়া দেহা যাইব সময়কালে। অহন ঘুমা কুপী নিভাইয়া।

আর সাধারন দিন গুলোর মতই দুজনে জড়িয়ে ধরে ঘুমাল। এ যেন তাদের এক অভ্যাসের মতই হয়ে গেছে। একে অন্যের গলা না ধরলে ঘুমাতেই পারে না। পরদিন ক্লাসে স্যার যখন সবাইকে বাড়ির কাজ বের করতে বলল, তখন সবাই তাদের খাতা সামনে এগিয়ে দিল। স্যার একে একে দেখতে দেখতে যখন নুরের খাতা দেখল তখন সে বলল, “কি রে নুরা, আইজকা ভাবছিলাম বেত দুইডা তর পিডে ভাঙ্গমু। আর হেই ডরে তুই দেহি সব অংকই কইরা আনছোছ।”
-হ ছার। কাইলকা মাইর খাইয়া শিক্ষা অইয়া গ্যাছে আমার।
-ঠিক কইরা ক, অংক তুই করছোত নাকি কেউ কইরা দিছে?
-না না ছার আমিই করছি। আর কে কইরা দিব।
মুচকি হেসে স্যার খাতা দেখা চালিয়ে গেলে। কিছুক্ষন পরে স্যার দেখলেন একটা খাতায় অংকের শুধু ২টি লাইন লেখা। আর কিছুই নেই। স্যারের চোখ দুটো হ্যাজাক লাইটের মত জ্বলে উঠল। খাতার উপরে লেখা নাম দেখেই হাক ছাড়লেন,
-আসাদ...
মাথা নিচু করে দাঁড়াল আসাদ। এদিকে নুরের চোখও ছানাবড়া হয়ে গেল। মন মনে ভাবল, আসাদ না কইল ও আমার আগে করছে অংক... মাথা নিচু করে স্যারের দিকে এগিয়ে গেল আসাদ। স্যার রাগান্বিত কন্ঠে জিজ্ঞেস করলেন,
-বাড়ির কাজ করস নাই ক্যান?
-ইয়ে... মানে... ছার... কাইল রাইতে মাথা ব্যাথা করতাছিল তাই ঘুমাই গেছিলাম। বাড়ির কাজ করতে পারি নাই।
-ও বুঝছি মাথা ব্যাথা ট্যাথা কিছু না। সব অইছে ফাকিবাজি।
এই বলেই স্যার আসাদকে বেত্রাঘাত করতে থাকলেন। ছোট্ট একটি শরীরের উপর আসাদ ডজন দুয়েক জোড়া বেতের আঘাত যে কতটা কস্টে সহ্য করছিল তা দেখে উপস্থিত প্রত্যেকেরই অন্তর কেপে উঠছিল। আর এদিকে নুরের কলিজা ছিড়ে যাচ্ছিল। আর কেউ না জানলেও সে জানে আজ আসাদের সব কষ্টের কারন সে। গতকাল সে মার খেয়েছিল, কিন্তু আসাদ খায়নি। তাই আসাদ আজ ওকে বাচিয়ে দিয়ে নিজে মুখ বুজে মার খাচ্ছে। শুধু নুরের সাথে সমান সমান করার জন্যে। আসাদ ওকে কতটা ভালবাসে তা আর বুঝতে একটুও বাকি ছিলনা নুরের। ডুকরে কেদে উঠল নুর। এদিকে হঠাৎ মাটিতে পড়ে গেল আসাদ। “আসাদ...” বলে চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে আসাদকে ধরল নুর। স্যার বললেন “অইছে অহন আর ঢং করন লাগবনা। এর পরে যদি কেউ ঠিকমত বাড়ির কাজ করে তারে আরো দশ বেত বেশি মারা অইব।”

সেদিন আর ক্লাস করতে পারলনা আসাদ। খুব অসুস্থ হয়ে পড়ছিল। তাই নুর ওকে নিয়ে স্কুল থেকে চলে এল। আসাদের হাঁটতে কষ্ট হচ্ছিল তাই নুরের কাধে ভর দিয়ে হাঁটছিল। আর নুর এক হাতে চোখ মুছে আর অন্য হাতে আসাদকে ধরে বাড়িতে নিয়ে এল। পথে নুর বলল,
-তুই আমার লগে মিছা কতা কইছিল কেন?
ভাঙ্গা গলায় আসাদ বলল, -কই আমি মিছা কতা কইলাম!
-তুই না কইলি তুই বাড়ির কাজ করছোত।
-হ করছি তো। তর খাতায় করলাম না!
-তাই বইল্লা আমারে বাচাইতে তুই নিজে মাইর খাইলি কেন?
-কাইল ছারে তরে আমার সামনে মারছে দেইখা আমার খুব খারাপ লাগছে রে। অনেক কষ্ট অইছে। তাই আইজ ইচ্ছা কইরাই আমি বাড়ির কাজ করি নাই। এহন আমি মাইর খাইছি, তুইও খাইছোত, সমান সমান...

আসাদের শেষ কথাটির মর্ম তখন হয়ত দুজনের কেউই বুঝেনি। তখন সেখানে কোন বুদ্ধিজীবী উপস্থিত থাকলে হয়ত সেও একে নিছক বাচ্চাদের কথা বলে হেসে উঠত। কিন্তু কেউ কখন কল্পনাও করত না যে এদের এই বন্ধুত্ব, এই ত্যাগ শেষমেশ কথায় গিয়ে থামবে। আসলে থামবে বললে ভুল হবে। কোন সম্পর্কই কখনো থেমে যায় না। শুধু কাল আর ক্ষনভেদে সম্পর্কের রূপ ও নাম পরিবর্তন হয়। আর আসাদ নুর ও সেদিন বুঝেনি তাদের মধ্যকার সম্পর্কটা আসলে কি? শুধু জানত তারা এক জন অন্য জনকে ছাড়া একটা মুহুর্তও থাকতে পারে না। শুধু জানতে তারা এক অন্যকে খুশি করার জন্য যেকোন কিছু করতে প্রস্তুত। শুধু জানত নুরকে একমাত্র আসাদই পারে পুরোপুরি আগলে রাখতে। আর নুরের এক চিলতে আনন্দের হাসিই যথেস্ট আসাদের সব ব্যাথা ভুলিয়ে দিতে। কিন্তু এমন টা কেন হত, জানেনা তারা কেউই... কিন্তু এক সময় তারা জেনেছিল। হয়ত অনেকটা পরে... আবার হয়তবা এ সম্পর্কের মানে জানার সেটাই ছিল সঠিক সময়...

বিংশ শতাব্দীর শুরুর দিকে মাধ্যমিক পরিক্ষায় পাশ করে দুজনেই। আর তাদেরকে ঢাকায় একটি সরকারি কলেজে ভর্তি করে দেয় আসাদের বাবা। কলেজের পাশেই একটি বাড়িতে ছোট্ট একটি রুম ভাড়া করে থাকে তারা। দুজনেই এখন টগবগে যৌবনদীপ্ত যুবক। এখনো তারা সেই আগের মতই এক সাথে ঘুমায়। একই খাটে। কিন্তু এখন আর আগের মত গলা ধরে ঘুমায় না। হয়ত এখন দুজনেই বুঝতে শিখেছে, তাই একটু ইতস্তত লাগে। কিন্তু এখনো দুজন দুজনকে আগের মতই দেখাশোনা করে। যেন দুজনের চাকরিই এটা, এক জন আরেক জনের দেখাশোনা করা আর পড়ালেখা করা। কিন্তু কখনো ভাবেনি যে আসলে তাদের মাঝে এত টান কেন? এত মায়া কেন? এর কারণটাও কখনো তারা জানত না যদি তাদের জীবনে শান্তা না আসত।

আসাদ দেখতে খুব সুন্দর ও স্মার্ট। আর সেই সুবাদেই এক সময় তার সাথে সম্পর্ক হয়ে যায় একই কলেজের ছাত্রী শান্তার সাথে। শান্তা বড়লোক ঘরের মেয়ে। তার সাথে প্রেম করার জন্য কলেজের হাজার ছেলে রাজি। কিন্তু এত জনের মাঝে শান্তা আসাদকেই কেন বেছে নিল? অন্য কাউকে কেন না... কে জানে এটাও হয়ত নিয়তির বিধান ছিল, তাকে তার গন্তব্যে পোছানোর রাস্তা দেখাতে...

শান্তার সাথে সম্পর্ক হবার পর থেকে আসাদ সব কিছু বাদ দিয়ে শুধু শান্তাকে নিয়েই ভাবতে লাগল। তাকে নিয়ে স্বপ্ন দেখতে লাগল। আর এদিকে আসাদ যখন নুরকে জানাল শান্তার কথা, নুরের বুকের মধ্যে কেমন যেন বিদ্যুৎ চমকে উঠল... আতকে উঠল সে... কেন জানি সে ততটা খুশি হতে পারলনা যতটা তার হওয়া উচিত ছিল। কিন্তু কেন? তার ভাই ও সবচেয়ে প্রিয় বন্ধুটি তার ভালবাসার মানুষকে খুজে পেল, এতে তো তারই সবচেয়ে বেশী আনন্দিত হবার কথা। কিন্তু সে কেন চাইলেও খুশি হতে পারছেনা? কেন তার বুকের বামপাশটা অতি মাত্রায় কাপছে...? –এসব ভাবতে ভাবতে সেদিন আর ঘুমাতে পারলনা নুর। কিন্তু তার পরেও সে তার এই কেনর উত্তর খুজে পায়নি... 

দিন কয়েক পরে শান্তার সাথে যখন আসাদের প্রেম আরো জমে উঠল তখন আসাদ সব কিছু বাদ দিয়ে শান্তাকে নিয়েই সময় কাটাতে লাগল। ঠিক মত ঘরে থাকত না। ঠিক মত নুরের সাথে সময় কাটাত না। ঠিকমত ক্লাস করত না। প্রায়ই নুর ক্লাসের জানালা দিয়ে দেখত মাঠের কোনায় বসে আসাদ আর শান্তা চুটিয়ে গল্প করছে। আর এই দৃশ্য দেখে নুরের গাঁ জ্বালা করত। মুখ ঘুরিয়ে নিত অন্য দিকে। কিন্তু পরক্ষনেই আবার তাকিয়ে থাকত ওদের দিকে। কিন্তু বুঝতনা কেন তার এই দৃশ্য দেখতে অসহ্য লাগত। রাতে শুয়ে শুয়ে আসাদ যখন শান্তার গল্প বলত নুরের কাছে তখন নুরের মনে হত কেউ তার শত্রুর সুনাম করছে তার কাছে। কিন্তু কেন তার এমন মনে হয়? এই প্রশ্নের উত্তর খুজতে গিয়ে প্রতিদিনই ঘুম হারাম হয় নুরের।

এক শুক্রবার সকালে নুর বসে বসে পত্রিকা পড়ছিল। আসাদ তখনো ঘুমাচ্ছে। হঠাৎ নুরের চোখ পড়ল একটা আর্টিকেলে। সেখানে পশ্চিমা কোন এক দেশের সমকামিতার বৈধতা দেয়ার প্রসঙ্গে অনেক কিছু ছিল। সাথে ছিল দুটি ছেলের ভালবাসার কথা। ছিল তাদের একে অন্যের প্রতি টান, মমতা ও ভালবাসার কথা। লেখাটি যেন কিছুটা নাড়া দিল নুরকে। সে চিন্তায় পড়ে গেল। ভাবল, “তাহলে আমি কি আসাদকে ভালবাসি? এই কারনেই কি আমি শান্তাকে মানতে পারিনা?” ভাবতে ভাবতে সে একবার আসাদের দিকে তাকাল। বিভোরে ঘুমোচ্ছে সে। আসাদের চেহারার দিকে তাকাতেই আজ কেমন যেন অন্যরকম লাগতে লাগল নুরের। মনে হচ্ছিল সে যেন তার নিজের প্রতিচ্ছবিকে দেখছে আসাদের মাঝে। কিছুক্ষন তাকিয়ে থাকার পর হঠাৎ তার মুখ থেকে অস্পস্ট ভাবে বেরিয়ে এল, “আসাদ আমি তোকে ভালবাসি...”
ঘুমথেকে উঠে আসাদও পত্রিকায় লেখাটি পড়ল। আর হাসতে হাসতে বলল, “নুরা দেখছোছ পাগলগো কারবার? পোলায় পোলায় বলে ভালোবাসা হয়... হা হা হা।”
-এত অবাক হওয়ার কি হইছে? আমরাও তো একে অপরকে ভালবাসি তাইনা...? (তাচ্ছিল্যের সুরে বলল নুর)
-ধুরো! আমাগো ভালবাসা আলাদা...
-হ... আসলেই আলাদা... (এড়িয়ে গেল নুর)

এদিকে নুর যতই আসাদ কে নিয়ে ভেবে ভেবে নিজেকে দুর্বল করছিল, অন্যদিকে আসাদও শান্তার সাথে সমান তালে এগিয়ে যাচ্ছিল। আর ওদের সম্পর্ক এত দূর গিয়ে গড়াল যে তারা একসাথে রাত্রি যাপন করা শুরু করল। একদিকে আসাদ শান্তার সাথে রাত কাটায়, আর একদিকে নুর সারা রাত আসাদের অপেক্ষায় থেকে চোখের জলে বুক ভাসায়... কিন্তু কয়েকটা রাত শান্তার সাথে কাটানোর পড়ে আসাদ একটা জিনিস লক্ষ করল। সে শান্তাকে যতই কাছে টেনে নিক না কেন, তার পরেও তার কাছে কেন জানি কিসের অভাব বোধ হয়। কেন জানি মনে হতে থাকে নুরের কথা। শান্তার পাশে শুয়ে বার বার মনে হয় নুর কি করছে? ও কি ঘুমিয়েছে? কেন জানি শান্তাকে জড়িয়ে ধরার পরেও, নুরকে জড়িয়ে ধরার মত তৃপ্তি পায় না। এভাবে কিছুদিন নিজের মাঝে কথাটি নিয়ে গবেষনা করার পর আসাদ দেখল নিজের অজান্তেই সে দিন দিন শান্তার থেকে দূরে চলে আসছে... আর এক সময় মনে হতে লাগল শান্তাকে সে মনে হয় পরিপুর্নভাবে ভালবাসেনি কখনো। হঠাৎ তার মনে পড়ল সেদিনের পত্রিকা আর নুরের কথা। -তাহলে কি আমি নুরকে ভালবাসি? আমি কি সমকামী?... -না না এ কিভাবে হয়। -তাহলে আমি কেন শান্তাকে কাছে পেয়েও নুরকে বেশি মিস করি? কেন আমি শান্তার চেয়েও নুরকে বেশি অনুভব করি? কেন আমি শান্তার পাশে শুয়েও নুরের অভাববোধ করি?

এভাবে নিজের মাঝে যুদ্ধ করতে করতে কলেজের মাঠে গিয়ে পৌছল আসাদ। আর সেখানে গিয়েই সে যে দৃশ্য দেখল তা দেখার জন্য সে আসলেই প্রস্তুত ছিলনা। শান্তা আরেকটি ছেলের পাশে বসে তার হাত ধরে বকুল তলায় বসে মহানন্দে গল্প করছে। ঘটনাটি দেখে আসাদ কিছুটা বিস্মিত হলেও রেগে উঠতে পারল না। যেন সে মেনে নিয়েছে সবকিছু। কিন্তু কেন? সাথে সাথে সেখান থেকে সরে গেল আসাদ। আর নিজের মনের কাছেই প্রশ্ন করতে লাগল, “শান্তা আমার সামনে অন্য একজনের সাথে প্রেম করছে। আর আমি তা এভাবেই মেনে নিয়ে চলে এলাম? কেন?” আর সে নিজের অজান্তেই তার মনের উত্তর শুনতে পেল, “কারন আমি নুরকে ভালবাসি, শান্তাকে নয়।”

এরপর আর কাল বিলম্ব করলনা আসাদ। ছুটে গেল নুরের কাছে। নুরের সামনে গিয়ে অপলক দৃস্টিতে তাকিয়ে ছিল তার দিকে। যেন সে পৃথিবীতে সবচেয়ে সুন্দর মুখটিকে দেখছে... যেন এই মুখের মাঝেই তার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে... নুর জিজ্ঞেস করল, “কিরে এমনে চাইয়া আছোস ক্যান?” ওর প্রশ্নের উত্তর না দিয়েই আসাদ ওকে জড়িয়ে ধরে বলল,
-আমারে মাফ কইরা দে নুর। আমি তোরে ভালবাসি। অনেক অনেক ভালবাসি।
আসাদের কথা শুনে নুর আর নিজেকে ধরে রাখতে পারলনা। ডুকরে কেদে উঠল। আসাদকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,
-আমি তো হেই কবের তে তোর পথ চাইয়া আছি। কবে তুই আমার হইয়া আইবি। 
নুরের কপালে চুমু খেয়ে আসাদ বলল, -অহন তো আইছি... আর যামু না তরে থুইয়া। অহন থেইকা তরে আরো অনেক অনেক বেশি ভালবাসুম। কিন্তু একটা কতা, অহন কিন্তু তরে আর মোরকফুল আইন্না দিতে পারুম না...
নুর হেসে বলল, -আমার মোরকফুল লাগব না। আমার তুই থাকলেই হইব। আর কিছুর দরকার নাই আমার... 





আর এভাবেই দুজনের মধ্যকার সম্পর্কের নাম খুজে পেল আসাদ নুর। এ কোন সমকামীর জুটির সম্পর্ক নয়। এ সম্পর্ক ভালবাসার সম্পর্ক। যতটা ভালবাসলে আপনজনকে আরো আপন করে পাওয়া যায়, সেই ভালবাসার গল্প। এ কোন সাধারন প্রেম নয়... এ প্রেম আর দশটি অসাধারন প্রেমের মতই পবিত্র... ভালবাসা কখনই অপবিত্র হয়না। কারন অপবিত্র হলে তা ভালবাসাই হয়না। আর যে ভালবাসা হয়ে থাকে পবিত্রতার প্রতিটি অংশের প্রমান, সেই ভালবাসাই হয়ে যায় গল্প, কাব্য, আর সাহিত্যের শঙ্খ প্রেমের গল্প... 

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
অতি সল্প সময়ের মধ্যে লেখা এই গল্পটি... তাই লক্ষনীয় ভুল ত্রুটির জন্য সকলের নিকট ক্ষমাপ্রার্থী...
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

রাজ্যময় ভালোবাসা

ছেলে টা ফোন ধরছে না কেন ?? 
বিকাল থেকে ৫০ বার কল দিলাম, ১০ টা এসএমএস পাঠালাম তারপরও কোন খবর নাই ।। কই আছে কি করছে কে জানে ।। আরও একবার দিয়ে দেখি না ধরলে ওর ফ্রেন্ডকে কল দিব ।। কল এবার রিসিভ করেছে সাগর। 
সাগর ঐ পাশ থেকে - হ্যালো 
- হ্যালো সোনা পাখী তুমি কই ?
- আমি ফয়সালের বাসায় । 
- ঐ খানে কি কর ? আমার ফোন ধরনা কেন ?
-আমাকে ফোন দাও কেন ? যাও তোমার ঐ ফ্রেন্ডের হাত ধরে হাঁটা হাঁটি কর ।। 
- সোনা বাসায় আস তারপর তোমাকে সব কিছু বলব । 
- না, আমি বাসায় আসবনা। আর আমাকে ফোন দিওনা । 
- প্লীজ সোনা এই রকম করেনা বাসায় চলে আস, তুমি না আমার লক্ষি ছেলে, লক্ষি ছেলের মত বাসায় চলে আস। 
- না আমি আসবনা, তুমি গিয়ে তোমার ঐ ফ্রেন্ডের সাথে ন্যাকামি কর যাও । 
এই বলে সাগর ফোন রেখে দিল ।। কি করবো এখন ? ওকে গিয়ে আনতে হবে আর কি! এখন ড্রাইভ করতে ভাল লাগতেছেনা। এক কাজ করি পাশের বাসা থেকে আমার ফ্রেন্ড ফয়েসকে নিয়ে যাই ।

ফয়েসকে বলার সাথে সাথে ও রাজী হল । ফয়েস ড্রাইভ করছে আর আমি ওর পাশে বশে আছি । ঠাণ্ডা লাগছে তাই একটু চোখ বন্ধ করলাম । চোখ বন্ধ করতেই সাগরের কথা মনে হল । আমি কেন ভার্সিটিতে ঐ রায়ানের বাচ্চার হাত ধরে হাঁটতে গেছি । আমার বা দোষ ছিল কি রইয়ান জোর করে আমার হাত ধরে ফেলছে তাই ফ্রেন্ডদের সামনে ওরে কিছু বলতে পারিনাই । সাগর এটা দেখে রাগ করছে। বিষয়টা সামান্য হলেও এটা সাগরের কাছে অনেক বড় । আমি ওর জাগাই হলে আরও বেশী কিছু করতাম । ওর আমি ছাড়া কি আছে । ওর সব কিছুতেই আমি । তাই আমার কারো হাত ধরে হাঁটা ওর পছন্দ না। কারো হাতে খাওয়া ওর পছন্দনা এই ২টা কাজ করতে আমাকে সব সময় বারণ করে। আমি সব সময় ওর এই ২টা কথা মনে চলতে চেষ্টা করি তারপরও মাঝে মাঝে ভুল হয়ে যাই । 
সাগর আমার থেকে ২ বছরের ছোট হলেও আমার থেকে ভাল বুঝে, আমার অনেক দোষ ও গায়ে নেয়না । আমার অনেক কিছুই ও মেনে নেয় । আমার সব কিছু ভাল ভাবে বুঝে সাগর । আমি আমার নিজেকে যতটুকু বুঝি সাগর আমাকে তার চেয়েও বেশী বুঝে। খুব কঠিন জিনিষকে খুব সহজ করে বুঝে আবার সহজ জিনিষকেও খুব সহজ করে বুঝে ঠিক তেমনি আমাকেও খুব কঠিন জিনিষ গুলা ও খুব সহজ করে বুঝায় । সাগর থাকাই আমার জীবনটা এত সুন্দর। সত্যি আমি সাগর ছাড়া অসম্পূর্ণ । ওর হাঁসি, কান্না , সুখ দুঃখ সব কিছু আমাকে নিয়ে । ওর পৃথিবীতে শুধু আমার রাজত্ব চলে যেখানে অন্য কারো একবিন্দু স্থান নাই । আমাকে নিয়ে ও সীমাবদ্ধ অন্য কারো সাথে তেমন মিসে না, কারো সাথে তেমন কথা বলেনা, আমি ছাড়া তেমন কারো সাথে ঘুরতেও বাহির হয়না । ও ছোট বেলা থেকেই এমন । ও আর ওর ছোট বোন মা বাবা থাকা সত্ত্বেও মা বাবার আদর থেকে বঞ্ছিত। ২জনেই বড় হয়ছে কাজের বুয়ার কাছে । রক্ষণশীল পরিবার, তাই তাদের বাহিরেও তেমন থাকতে দেয়না । আমার কথা চিন্তা করে ওর আদরের ছোট বোনকে একা চিটাগং রেখে আমার জন্য ঢাকা থাকে । যখন থেকে সাগর আমাকে পেয়েছে তখন থেকে ও যেন নতুন এক পৃথিবী পেয়েছে । আমাকে পাওয়ার পর থেকে ও যেন স্বর্গ পেয়েছে । আমিও তাকে সব সময় আমার ভালোবাসা দিয়ে তার অতীত ভুলিয়ে রাখার চেষ্টা করি । কোন সময় যাতে ও কষ্ট না পায় সেভাবে কাজ করতে চেষ্টা করি । 

ফয়েসের কথা শুনে চোখ খুললাম, ফয়সালের বাসা চলে এসেছে । বাসায় ঢুকে ফয়সালকে জিজ্ঞাস করলাম সাগর কই? ফয়সাল বলল ওর রুমে সাগর। আমি ফয়সালের রুমে গেলাম। ফয়সাল আর ফয়েস লিভিংরুমে বসে কথা বলছে । রুমে ঢুকে দেখি আমার সোনা পাখীটা চুপ করে বসে আছে । আমি প্রথমে কানে ধরে বললাম সোনা আর হবেনা এখন বাসায় চল। কিন্তু ও রাজী হলনা। পরে ওরে সব কিছু খুলে বললাম কেন হাত ধরে হেটেছি , জানার পর ওর মন একটু নরম হল তারপরও মন খারাপ করে বসে আছে। তাই আমি বললাম,
- সোনা চোখ বন্ধ কর । 
- কেন ?? 
- করনা করলে বলব । 
সাগর চোখ বন্ধ করার সাথে সাথে ওর কপালে আর ২গালে ২টা কিস করলাম। এখন রাজী হয়ছে বাসায় যেতে, আমি সাগরের হাত ধরে রুম থেকে বাহির হয়ে ফয়েসকে বললাম ফয়েস চল কাজ হয়ছে। ফয়েস ড্রাইভ করছে, আমি আর আমার সোনা পাখীটা পিছনে বসলাম। ২/৩ বার কথা বলার চেষ্টা করেও বলতে পারিনাই, ও গ্লাস দিয়ে বাহিরের রিমঝিম বৃষ্টি দেখতেছে, আমার দিকে একবারও তাকালনা। ওর যখন মন খারাপ থাকে তখন কার সাথে কথা বলেনা। চুপ চাপ থাকে কিছু সময়। তাই আমি এখন ওরে কথা বলার জন্য জোর করতেছিনা, জোর করলে ওর মন আরও বেশী খারাপ হবে। গভীর মনের মানুষ সাগর । নিজের উপর রাগ হচ্ছে আমি এত ভুল করি কেন? আমার জন্য ছেলে টা কষ্ট পাইতেছে। ওরে কষ্ট দিয়ে পরে আমি নিজেই কষ্ট পাই । 

সাগরের কথা চিন্তা করতে করতে চোখ বন্ধ করলাম । আজকের মত বৃষ্টির এক দিনে সাগরের সাথে প্রথম দেখা । প্রিন্সিপালের সাথে আমার একটু কাজ ছিল, কাজ সেরে বাহির হয়ে দেখি কলেজের সামনে কেউ নাই শুধু একটা ছেলে দাড়িয়ে আছে । 
কাছে যেয়ে বললাম -hi 
-hi 
- তুমি কি কার জন্য ওয়েট করছ ?? 
- ড্রাইভারের জন্য ওয়েট করছি । 
- আজকে তো অনেক বৃষ্টি ড্রাইভার না আসলে কিভাবে বাসায় যাবে ? 
-ড্রাইভার আসবে হয়তো কোন কারনে একটু লেট করছে । 
-তুমি কই থাকো ? চল তোমাকে আমি পৌছে দেই । 
- আমি নাসিরাবাদ থাকি, না থ্যাংকস লাগবেনা । 
-আমিও নাসিরাবাদ থাকি চল আমার গাড়িতে উঠ । 
গারিতে উঠার পর সাগর কথা বলছিল না। আমি জোর করে কিছু কথা বাহির করলাম। জানতে পারলাম ও ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আর আমি সেকেন্ড ইয়ারের । ঐ দিন ওকে বাসায় দিয়ে আমি বাসায় চলে যাই। বাসায় আসার পর মনে হল আমি ওর নাম্বার নেই নাই কেন । পরে হঠাৎ করে ফেসবুকে ঢুকে ওর নাম লিখে সার্চ করতেই ওর আইডি পেয়ে গেলাম । আস্তে আস্তে আমাদের ভাল একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। ২জনেই নানা জায়গায় ঘুরতে যেতাম। এই ভাবে ৬ মাস পেরিয়ে যায়। কোন সময় যে আমি সাগরকে ভালোবেসে ফেলি আমি নিজেও জানিনা। কিন্তু আমি বুঝতে পারি আমি সাগরকে ভালবাসি । ঠিক এমনি এক বৃষ্টির রাতে আমি বুঝতে পারি আমি সাগরকে কত ভালবাসি। একদিন ২জনে বিকালে ঘুরতে বের হলাম। রাস্তাই ট্রাফিক জ্যামে আটকে আছি ২জনে। বাহিরে রিমঝিম বৃষ্টি হচ্ছিলো। হটাত সাগর আমাকে ধরে কান্না করে দেয়। 
-ভাইয়া এত রাতে বাসায় গেলে আব্বু আম্মু আমাকে বকা দিবে । 
-না তোমাকে বকা দিবেনা আমি বাসায় গিয়ে বলে আসব জ্যামে আটকে ছিলাম আমরা। 
এই বলে আমি সাগরের কপালের চুল গুলা সরিয়ে কপালে একটা কিস দিলাম। 
বাসায় আসার পর বার বার ওর কথা মনে হচ্ছিলো, ওকে খুব মিস করছিলাম। তখন আমার বুঝতে বাকি নাই আমি সাগরকে কত ভালবাসি। আমাকে জড়িয়ে ধরে সাগরের কান্নার দৃশ্যটা বার বার মনে হতে হচ্ছিলো। ওরে একটা ফোন দিলাম । 
-হ্যালো ভাইয়া । 
- কি করছ সাগর ? 
- শুয়ে আছি ঘুম আসতেছেনা। তুমি কি করতেছ ? 
- আমি শুয়ে আছি কিন্তু আমারও ঘুম আসতেছেনা । সাগর তোমাকে আমি একটা কথা বলতে চাই। 
- কি বলবে বলে ফেল ভাইয়া 
- সাগর আমি তোমাকে ভালবাসি। অনেক ভালবাসি তোমাকে। 
সাগর ৫মিনিট চুপ থাকার পর ঐ পাশ থেকে বলল "আমিও তোমাকে অনেক ভালবাসি ভাইয়া কিন্তু কোন সময় বলার সাহস হয় নাই"। 
সেদিন দুজনকে দুজনের সব মনের কথা বলে দিলাম। এই ভাবে পেরিয়ে যায় আমাদের সম্পর্কের ৬মাস। 



আমার ইন্টার শেষ। আমি ঢাকা এসে পড়াশুনা করতে চাই কিন্তু সাগরকে একা রেখে আসতে মন চাইতেছিলনা । কিন্তু পরে সাগরের আশ্বাসে ঢাকা এসে একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হই । সপ্তাহে একবার চিটাগং যেতাম ওর সাথে দেখা করার জন্য । এই ভাবে ওর ইন্টার শেষ হলে ও ঢাকা চলে আসে আমার কাছে। তখন থেকে ২জনে একটা বাসা নিয়ে এক সাথে থাকি । ফয়সের কথাই চোখ খুলে দেখি বাসায় সামনে চলে আসছি। বাসায় যাওয়ার পর ২জনে ফ্রেশ হয়ে ডিনার করতে আসলাম, সাগর চুপ চাপ বসে আছে আজকে ও আমার হাত ছাড়া খাবেনা। আমি ওকে আমার হাতে খাইয়ে দিলাম তারপর দুজনেই ঘুমানোর জন্য শুয়ে পরলাম, সাগর অন্য দিকে শুয়ে আছে । আমি ওর মাথাটা আসতে করে আমার বুকের উপর রাখলাম। সাগর আমার বুকের উপর মাথা না রেখে ঘুমাতে পারেনা আবার আমার বুকের ওর মাথা না রাখলে আমার নিজেরও ঘুম আসেনা। যখন চিটাগং ৫/৬ দিনের জন্য যাই তখন ঐ ৫/৬ দিন ২জনের জন্য ১০০ বছরে পরিণত হয় । সাগর কিছু বলতে চাইছে কিন্তু আমি বলতে না দিয়ে ওর চুলে একটা কিস দিয়ে ঘুমাতে বললাম । 
- এই উঠবেনা ৮টা বেজে গেছে, আমি রেডি হয়ে আছি । 
- না সোনা পাখী আজকে আমার ক্লাস নাই, তুমি যাও । 
- ওকে আমি যাই তাড়াতাড়ি উঠে নাস্তা করে নিও, আমি নাস্তা টেবিলের উপরে রাখছি আর তোমার জন্য একটা চিরকুট রাখছি টেবিলে পরে নিও। 
- সোনা পাখী তুমি একটা জিনিষ মিস করছ আজকে । 
- কি ? 
- আমার কিস নেও নাই । 
সাগর কাছে আসলে আমি ওর কপালে আর ২গালে ২টা কিস দিলাম। সাগর চলে গেছে উঠে দেখি ছেলেটা কি লিখে গেছে। চিরকুটের সাথে একটা লাল গোলাপ আছে। 

“জান,
সরি কালকে রাগ করার জন্য। তবে ঐ টা দেখে আমার মন খুব খারাপ হয়ছে তাই রাগ করেছি । তুমি তো জানো তোমাকে আমি কত ভালবাসি। তোমার অনেক কিছুই আমি সহজে মনে নেই। কেননা মানুষ বলতেই ভুল, তাই সবার মত তোমারও মাঝে মাঝে ভুল হয়। অনেক সময় তোমার কিছু খারাপ লাগলে আমি তোমাকে সুন্দর ভাবে বলি যাতে তুমি ভুল না বুঝো। মাঝে মাঝে রাগ করি কেন জানো শুধু তোমাকে মনে করিয়ে দিতে যে আমার এই গুলা ভাল লাগেনা। আমি এই গুলা সহ্য করতে পারিনা । জান তোমাকে আমি অনেক অনেক ভালবাসি। আমার থেকেও অনেক বেশী । আমি কোন সময় তোমাকে হারাতে চাইনা। আমার পৃথিবীতে যেমন শুধু তুমি রাজত্ব কর, ঠিক তেমনি আমিও একা শুধু তোমার পৃথিবীতে রাজত্ব করতে চাই। 
এই পৃথিবীতে আর কাউকে দেখলে আমার ভাল লাগেনা।

তুমি আমার পৃথিবীতে রাজত্ব করবে আর আমি তোমার পৃথিবীতে রাজত্ব করবো এটাই তো স্বাভাবিক ...... তাই না ? আর তাই তো আমাদের ভালোবাসার নাম" রাজ্যময় ভালোবাসা"। 

ভালোলাগা উপাখ্যান

সজল! না, ছেলেটার চোখে কোন জল নেই। তবু তার নাম সজল আহমেদ। বাবা মায়ের রাখা নাম। আসলে তার নামটি রেখেছিলেন তার আম্মুর নানা। চোখে তার চাপা দ্যুতি। পৃথিবীটা যে আনন্দময় তা সজলের চোখ দেখলে বোঝা যায়। সদা হাস্যময় লাস্যময় এক যুবা। অতি সিরিয়াস সময়ে সে রসিকতা করে পরিবেশ হালকা করার ক্ষমতা রাখে। সজল খুলনার ছেলে। খুলনা টাউনের নয়। মেইন টাউন থেকে বেশ দূরের এক গ্রামে তার বেড়ে ওঠা। ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। হলে থাকার কথা। কিন্তু সে থাকে মিরপুরে।

অনেকক্ষণ শাহবাগে দাঁড়িয়ে থাকার পরে একটা বাস পেলো। সিট নাই। সিট আছে, কিন্তু একটাও খালি নাই। পেছনে একটা সিট খালী হলো। কিন্তু পাশের দাঁড়িয়ে থাকা ব্যক্তি অতি দ্রুত শূণ্যস্থান পূর্ণ করে ফেলল। লোকটি ছোট খালে খুব সম্ভবত চেয়ার সিটিং খেলায় এলাকায় চ্যাম্পিয়ন হত। সজল বাসের রড ধরে দাঁড়িয়ে আছে। কিছুসময় পরে কয়েকব্যক্তির ঘাড় পেরিয়ে একটা ছেলের দিকে চোখ পড়ে গেলো। ছেলেটার ঠোঁট এবং নাকের গঠন অনন্য। একবার চোখ পড়লে আরেকবার সে ফিরে তাকাবেই। সজলও দ্বিতীয়বার চোখ তুলল। চোখাচোখি হয়ে গেলো। প্রথম প্রথম অন্য ছেলেদের চোখে চোখ রেখে তাকাতে সজল লজ্জা বোধ করত। ক্রমে ক্রমে সেটা এখন দূর হয়ে গেছে। এখন সে আর শরমিন্দা হয় না। সজল হালকা একটা হাসি দিলো। ছেলেটা চোখ ঘুরিয়ে সামনে তাকালো।

কৈশোরে সুন্দর মেয়েদের দূর থেকে দেখার মাঝে একটা আলাদা থ্রিল আছে। এ অনেকটা বাগানে ফোঁটা সেরা ফুলটা দেখার মত। ধরা বা ছোঁয়ার দরকার নেই। দূর থেকে জাস্ট তার সৌন্দর্য্য সুধা উপভোগ করা। তাদের চূড়ির রিনিঝিনি ঝংকার, কাপড়ের খসখস শব্দ এক অন্যরকম শিরশিরানী এনে দেয় বুকের ভিতর। এটা গেলো আর দশজন সাধারণ ছেলের কথা। সজলের কিন্তু অন্য কেস। সুদর্শন ছেলে দেখলে তার বুকের ভিতর শিরশিরে কাঁপন জাগে। দ্বিতীয়বার তাকাবার অদম্য বাসনা তাকে পেয়ে বসে। বিশ্ববিদ্যালয়ের মাঠে, ক্যান্টিনে, আমগাছের নিচে যখন বন্ধুদের সাথে আড্ডা দেয়, দূরের কোন সুন্দরী অপ্সরীকে দেখে সবাই লোভনীয় মন্তব্য করে। সেও তাদের সাথে তাল দেয়। কিন্তু সে মুখ ফুঁটে বলতে পারে না ঐ অপ্সরীর সাথে থাকা ছেলেটাকে দেখে তার অনুভূতির কথা। এমন এক সমাজে, এমন এক দেশে জন্মেছে যেখানে সে নিজে থেকেই শিখেছে কোন কোন বিষয় গোপন রাখতে হবে। কেউ তাকে নিষেধ করেনি। কিন্তু সে জানে যখনি সে মুখ খুলবে তখনই ধর্ম , সমাজ, পরিবার তার মুখ চেপে ধরবে। সত্যি বলতে কি সজল এখনো জানেনা সে সমকামী কিনা।

কৈশোরে সে প্রথম এর স্বাদ পায় পাশের বাড়ীর ভাইয়ার কাছে। বাড়ীতে গেস্ট থাকায় সে ঘুমোতে গেছিলো পাশের বাড়ী। ভাইয়া তার থেকে বছর পাঁচেকের বড় ছিলো। সম্পূর্ণ অচেনা এক জগৎ তার সামনে হাজির হয়। ভালোলাগা মন্দলাগা তাকে কুরেকুরে খেতে থাকে। পাপবোধে সে কোন কিছুতেই মন বসাতে পারে না। মসজিদে বসে চুপি চুপি কাঁদে। আল্লাহর কাছে মাফ চায়। হে আল্লাহ, তুমি আমাকে আদ, সামুদ, লুতের কওমের মানুষের মত শাস্তি দিয়ো না। আমাকে সঠিক পথে পরিচালিত করো।

সজল সঠিক পথ খুঁজে পেয়েছে কিনা আমি বলতে পারব না। তবে সে সমকামিতার পথে পুরোপুরি ছেড়ে যেতে পারে নি। আবার ধরেও থাকেনি। আরো কয়েকবার সে ইচ্ছে অনিচ্ছায় গেছে ভাইয়ার বিছানায়। আর সুন্দর ছেলে দেখলে সে যে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে তার মর্ম বুঝতে পেরেছে। এটাকে যে ক্রাশ খাওয়া বলে সেটা সে জানতে পারে বিশ্ববিদ্যালয় জীবনে। ক্রাশ সে বহুবার খেয়েছে। কারো ফিগার দেখে, কারো ঠোঁট দেখে, কারো চোখ দেখে কারোবা বাঁকা হাসি দেখে। কাছের বন্ধুরা কেউ কেউ খেয়াল করে দেখেছে। জিজ্ঞেস করেছে, কি দেখিস। সে মিথ্যা বলেছে। আমি মানুষের হাঁটা দেখি। খেঁয়াল করে দেখ। একেকটা মানুষের হাঁটার স্টাইল একেকরকম। কেউ দুলে হাঁটে, কেউ নাচের ছন্দে হাঁটে আবার কেউ পা ছুঁড়ে ছুঁড়ে হাটে। হাঁটাকে একধরণের শিল্প বলা চলে। বন্ধু খেয়াল করে দেখে আরে আসলেই তো।

সজল মিরপুর দশে এসে নামে। এক কাপ চা খাওয়া গেলে মন্দ হবে না। সে মফিজ চাচার দোকানে গেলো। দোকান বলতে রাস্তার ফুটপাতের উপর কাঠের তৈরী অস্থায়ী দোকান। মফিজ মিয়ার বাড়ী নোয়াখালী। নোয়াখালীর মানুষ সবজায়গায় পাওয়া যায়। আমেরিকা, লন্ডন, মিডল ইস্ট, এমনকি চাঁদে গেলেও নোয়াখালীর লোক পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। মফিজ মিয়ার দোকানে কয়েক আইটেমের চা পাওয়া যায়। লাল চা, দুধ চা, আদা চা, লেবু চা। মফিজ মিয়া অবশ্য দুধ চা বলে না। বলে সাদা চা। লাল চা যখন আছে তখন সাদা চা ও থাকা উচিত। আর চায়ের নাম কেন শুধু দুধের নামে হবে। চায়ে তো চিনিও থাকে। কেউ তো কখনো বলে না চিনি চা। মফিজ চাচার সাদা চায়ের মজাই আলাদা। এক কাপ খেলে আরেক কাপ খেতে মনে চায়। সজল চায়ের অর্ডার দিয়ে বেঞ্চে বসল। বেঞ্চের চার পায়ার কোন একটা ছোট আছে। নড়ছে। বসে আরাম পাওয়া যাচ্ছে না। মফিজ মিয়ার পোষা কালো বিড়ালটা মফিজ মিয়ার ছোট ক্যাশ বাক্সের পাশে বসে আছে। সজলের চোখের দিকে বিড়ালটা তাকিয়ে আছে। একটা মজার কথা কি জানো বিড়ালের চোখে চোখ রেখে তাকালে সে খুব লজ্জা পায়। সে কিছুতেই তোমার চোখে চোখ রাখবে না। মুহূর্তেই চোখ ফিরিয়ে নেবে। মানুষ এরকম কুচকুচে কালো বিড়াল কেন পোষে! কালো বিড়াল নাকি ভূতের বাহন। কয়েকবছর আগে শোনা গিয়েছিলো কালো বিড়ালের মাথায় নাকি ম্যাগনেট থাকে। মহামূল্যবান সেই ম্যাগনেট নাকি চড়া দামে আমেরিকা কিনে নেয়। মফিজ চাচা ম্যাগনেটের লোভে কালো বিড়াল পুষেছেন কিনা জিজ্ঞেস করলে সে শুধু হাসে।

চা শেষ করে সে ফুটপাত ধরে হাঁটতে থাকলো। ফুরফুরে বাতাস বইছে। ভালোই লাগছে। বাতাসে শীতের আমেজ। বাতাসটাকে ভালোভাবে উপভোগ করতে সে ওভারব্রিজের উপর গিয়ে দাঁড়ালো। বাতাসটা আসছে মিরপুর -১ এর দিকের রাস্তা ধরে। আজকাল বাতাসেরাও গাড়ীর মত রাস্তা ধরে চলাফেরা করে ঢাকা শহরে। রাস্তার বাইরে গেলে বড়বড় বিল্ডিং এ বাড়ী খেতে খেতে বাতাসেরা নাকাল হয়ে যায়। সন্ধ্যা হয়ে এসেছে। গাড়ীর এই প্যাপু শব্দ কান ঝালাপালা করে দেয়। যান্ত্রিক কোলাহলকে পাশ কাঁটিয়ে সে বাতাসের শীতলতা উপলব্ধি করার চেষ্টা করছে। বাতাস তাকে ভাসিয়ে নিয়ে গেছিলো অন্য কোথাও। পথচারীর অন্যমনস্ক ধাক্কায় সে সম্বিত ফিরে পেলো। ধাক্কা দেয়া লোকটা মিষ্টি করে বলে স্যরি। সজল খেয়াল করল সেই ছেলেটা। বাসের ভিতর যাকে দেখে সাময়িক ক্রাশ খেয়েছিলো। ছেলেটা দেখতে আসলেই অওসাম। ফরসা। মাঝারী হাইট। কানে হেডফোন। ছেলেটা পাশে দাঁড়িয়েছে। তার দিকে তাকালো। আবার সামনে চোখ ফেরালো। ওভারব্রিজের রেলিং বেয়ে ছেলেটার হাত সজলের হাত স্পর্ষ করল। সজল পুলকিত হলো। ছেলেটা নিশ্চয়ই তার মত কেউ। ছেলেটাকে স্মার্ট বলতেই হয়। চোখ দেখেই সে তার মনের কথা পরে ফেলতে পেরেছে। ছেলেটার চোখ রাডারকে হার মানিয়ে দেবে নিশ্চিত।

ছেলেটা কোন কথা বলছে না। সজলও কোন কথা খুঁজে পাচ্ছে না। একসময় ছেলেটা কানের পাশে মুখ এনে বলল, ভাই যাবেন? সজল একটু টাশকি খেলো। সে নিশিকন্যাদের দেখেছে ঢাকা শহরের রাস্তায়। নিশিপুত্রদের কথা মাঝে মাঝে শোনা যায় ফেসবুকের পাতায়। অধিকাংশ ক্ষেত্রে সেগুলো ভূয়া থাকে। কারো সাথে সমস্যা হলে দেখা যায় একজন আরেকজনের নামে অপপ্রচার চালাচ্ছে। অমুক টাকা নিয়ে সেক্স করে। তার সাথে সেক্স করতে চাইলে এই নাম্বারে ফোন দাও ইত্যাদি। এগুলো আসলে অতি জঘন্য মানসিকতার কাজ। ফেসবুক যারা ব্যবহার করে তারা সবাই মোটামুটি শিক্ষিত। বেশিরভাগ উচ্চশিক্ষিত। শিক্ষিত মানুষেরা এই কাজগুলো কিভাবে করে সজল বুঝতে পারে না।





সজল কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কত দিতে হবে? ছেলেটা নির্বিকার ভঙ্গিতে বলল, একবার করলে ৫০০ টাকা , দুইবার করলে ৭০০ টাকা। ব্লোজব নিলে ২০০ টাকা। সজল জিজ্ঞেস করল, কি করো তুমি? ছেলেটা জিজ্ঞেস করলো, একবার সেক্স করতে কি এগুলা জানা আর্জেন্ট আপনার?

সজল আর কথা বাড়ালো না। ছেলেটাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে চলল। ছেলেটা এই হ্যালো বলে তাকে ডাক দিলো। সে পেছনে ফিরে তাকালো না। তার বুকের ভেতরের ভালোলাগাটা এখন বিমর্ষতায় পরিণত হলো। বুকের ভেতর একটা ফাঁকা অনুভূতি তৈরী হয়েছে। পৃথিবীর আর সব পথ কি ছেলেটার জন্য রুদ্ধ হয়ে গেছে? নাকি সে টাকা উপার্জনের সব থেকে সহজ পথটাকে বেছে নিয়েছে। খোদা তায়ালা তাকে রূপ দিয়েছে দেহ ভরে। আর ছেলেটা সেটাকেই পুজি করেছে। সজল তার ফ্লাটের দরজায় পৌঁছে গেছে। রোড লাইটের আলো পেরিয়ে অনেক দূরের আকাশে তারার মেলা। তারা অবাক চোখে পৃথিবীর দিকে তাকিয়ে আছে। আচ্ছা সজলের চোখে কি জল থাকা উচিত?


 
^ মাথায় ওঠ